তুষারপাত জেরে লন্ডনে ফ্লাইট বাতিল, ৩ শিশুর প্রাণহানি

লন্ডন প্রতিনিধি

ডিসেম্বর / ১২ / ২০২২

তুষারপাত জেরে লন্ডনে ফ্লাইট বাতিল, ৩ শিশুর প্রাণহানি
ad-spce

লন্ডনের সিনিয়র সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল জানান ব্রিটিশদের কাম্য ছিল আগামী ২৫ ডিসেম্বর ক্রিসমাস এর আগে এ ধরনের আবহাওয়ার সাথে তুষারপাত হবে। বিগত ৪/৫ বছর থেকে ২৫ ডিসেম্বর ক্রিসমাস উদযাপনের দিন-কয়েক আগে যে তুষারপাত হয়,তা থেকে ব্রিটিশরা বঞ্চিত ছিল। কিন্তু এবার তারা আশাবাদী ক্রিসমাস পর্যন্ত এই আবহাওয়া অপরিবর্তিত থাকবে যদিও শনিবার রাতের তুষার পাতে আনন্দ ফুর্তি করতে গিয়ে বার্মিংহামে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মিছবাহ জামাল জানান ২৫ ডিসেম্বর এর আগ মুহূর্ত পর্যন্ত একটানা তুষারপাত না হলেও আগামী শুক্রবারে হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে দেশের সরকার তাদের জনগণকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছেন।

এদিকে গত শনিবার সন্ধ্যার পর থেকে রবিবার পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় ব্যাপক তুষারপাতের জেরে সোমবারের প্রায় সব ফ্লাইট বাতিল করেছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ৪ বিমানবন্দর— হিথ্রো, স্ট্যানস্টেড এবং গ্যাটউইক ও লুটন।

ভারি তুষারপাতের জেরে রবিবারের সব ফ্লাইট বাতিল করেছে যুক্তরাজ্যের ইংল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলীয় শহর ও দেশটির শিল্প এলাকা বলে পরিচিত ম্যানচেস্টারও। এছাড়া রবিবার যুক্তরাজ্যজুড়ে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং লাইনের ওপর জমা বরফের কারণে ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে রেল যোগাযোগও।

বিভিন্ন অঞ্চলে তুষারপাত অব্যাহত থাকা ও রাস্তায় জমে থাকা তুষার এখনও সম্পূর্ণ অপসারণ করা সম্ভব না হওয়ায় চালকদের সতর্কভাবে গাড়ি চালাতে অনুরোধ জানিয়েছে যুক্তরাজ্যের সড়ক যোগাযোগ ও পরিবহন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সেই সঙ্গে বৈরী আবহাওয়া পরিস্থিতির কারণে স্কটল্যান্ড, লন্ডন, দক্ষিণপশ্চিম ইংল্যান্ডে জারি করা হয়েছে হলুদ সতর্কতাসংকেত।

রবিবার এক বিবৃতিতে স্ট্যানস্টেড বিমানবন্দর কর্তপক্ষ জানিয়েছে, বন্দরে অপেক্ষমান বিমান ও রানওয়েতে তুষারের স্তুপ জমে যাওয়ায় আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

উড়োজাহাজগুলোতে বরফ জমে যাওয়ায় রবিবারের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্দরকর্মীরা বরফ পরিষ্কার করছেন। ‘উড়োজাহাজ ও যাত্রীদের নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই। সম্মানিত যাত্রীদেরকে তাদের পরবর্তী ফ্লাইটের সময়সূচি জানতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হচ্ছে।’

হিথ্রো এবং গ্যাটউইক বিমানবন্দর দুটির কর্তৃপক্ষও রবিবার যাত্রী সাধারণের উদ্দেশে যে বিবৃতি দিয়েছে, সেখানেও উল্লেখ করা হয়েছে একই তথ্য।

হিথ্রো বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, ‘বাতিল হওয়া বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের প্রতি আমাদের অনুরোধ, সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখুন। তাদের কাছ থেকেই ফ্লাইটের পরবর্তী হালনাগাদ তথ্য আপনারা পাবেন। তিনি জানান, শনিবার থেকে এ পর্যন্ত মোট ৫০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ।

স্ট্যানস্টেড ও গ্যাটউইক বিমানবন্দর দু’টির কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার থেকে আবার বিমান চলাচল স্বাভাবিক করা হবে। এদিকে, প্রায় তিন দিন ফ্লাইট বাতিল থাকায় মঙ্গলবার থেকে বিমান চলাচল স্বাভাবিক হলেও ফ্লাইটের শিডিউলে ব্যাপক ঝামেলা বাঁধবে বলে জানিয়েছেন লুটন বিমানবন্দরের এক কর্মকর্তা।

শনিবার সন্ধ্যা থেকে তুষারপাত শুরু হওয়ার পর রবিবার যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু সড়ক দুর্ঘটনা ঘটেছে।

অধিকাংশ দুর্ঘটনাই ঘটেছে ইংল্যান্ডের বিভিন্ন এলাকায়। সড়ক দুর্ঘটনা এড়াতে যুক্তরাজ্যের প্রায় সব মহাসড়কে যান চলাচলে সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে অত্যন্ত প্রয়োজন না হলে জনগণকে বাড়ির বাইরে গাড়ি নিয়ে বের না হওয়ার অনুরোধও জানিয়েছে সরকারি কর্তৃপক্ষ।

আর যারা গাড়ি বের করবেন, তাদেরকেও গতি নিয়ন্ত্রণে রাখার অনুরোধ জানানো হয়েছে। এ প্রসঙ্গে ব্রিটেনের গাড়িচালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদানকারী প্রতিষ্ঠান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএ) কর্মকর্তা সিন সিডলে বলেন, ‘আপনি যদি খুবই দক্ষ চালক না হন, সেক্ষেত্রে তুষারপাতের দিনে রাস্তায় গাড়ি বের না করাই নিরাপদ। কারণ, গাড়ির গতি নিয়ন্ত্রণের ব্যাপারটি ঠিকমতো না জানলে রাস্তায় জমে থাকা বরফ যে কোনো সময় প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

ad-spce

আন্তর্জাতিক

ad-spce

সর্বশেষ আপডেট

তুষারপাত জেরে লন্ডনে ফ্লাইট বাতিল, ৩ শিশুর প্রাণহানি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

‘খেলা শেষ হয়েছে, কোয়ার্টার ফাইনালে বিজয়ী আওয়ামী লীগ’

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফখরুল-আব্বাসসহ ২২৪ বিএনপি নেতাকর্মীর জামিন নামঞ্জুর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বৃটেনজুড়ে তুষারপাত, বরফে ঢেকে গেছে চারদিক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপের সেমি ও ফাইনালের জন্য নতুন বল উন্মুক্ত করেছে ফিফা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফুরিয়ে যাচ্ছে বিবিয়ানার গ্যাসের মজুদ!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিএনপির ৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধপরিকর: পররাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সরকার ক্ষতিগ্রস্ত মানুষের বন্ধু হয়ে কাজ করতে চায় মোকাব্বির খান এমপি 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce