যে কারণে বাদ পড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পুণ্যভূমি ডেস্ক

সেপ্টেম্বর / ০৫ / ২০২২

পররাষ্ট্রমন্ত্রী
ad-spce

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন একেবারে শেষ মুহূর্তে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরসঙ্গী দল থেকে বাদ পড়েছেন। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা বলেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিভিন্ন সময় অযাচিত মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন।

প্রধানমন্ত্রীর ভারত সফরের এক মাসেরও কম সময় আগে চট্টগ্রামে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে তাঁর এই মন্তব্য সবাইকে চমকে দেয়। তাঁর এসব অতিকথনে সবশেষ মাত্রা যুক্ত করেছে ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে’ মন্তব্যটি। বিশেষ করে, দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের আগে এই বক্তব্য কর্মকর্তাদের অস্বস্তিতে ফেলে দেয়।এরই জেরে আজ প্রধানমন্ত্রীর ভারত সফর থেকে পররাষ্ট্রমন্ত্রী বাদ গেছেন বলে ধারণা করা হচ্ছে।

কূটনৈতিক সূত্র বলছে, গতকাল রবিবার গভীর রাতে সরকারের উচ্চপর্যায় থেকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর ভারত না যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিমানের বিশেষ ফ্লাইট ঢাকা ছাড়ার আগে দিল্লির কূটনৈতিক সূত্রগুলো এ সম্পর্কে অবগত হয়। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে গতকাল পররাষ্ট্রমন্ত্রী তাঁর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অংশ নেন।

সেখানেও তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তিনি ভারত সফর করছেন।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ ভরছে যুক্তরাষ্ট্র

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আজ মহান মে দিবস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১ দলীয় ঐক্য

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা সরকার প্রতি মণ ধান কিনবে ১৪৪০ টাকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা হরমুজে ২০০০ জাহাজসহ ২০ হাজার নাবিক আটকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি স্বপ্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শব্দদূষণ মোকাবিলায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি ---------বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce