যুক্তরাজ্যে সেরা কাউন্সিলরের সম্মাননা পাচ্ছেন সিলেটের নাজমা

বিজ্ঞপ্তি

অক্টোবর / ১৫ / ২০২২

যুক্তরাজ্যে সেরা কাউন্সিলরের  সম্মাননা পাচ্ছেন সিলেটের নাজমা
ad-spce

যুক্তরাজ্যে গুরুত্বপূর্ণ কাজের জন্য সেরা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সিলেটের মেয়ে নাজমা রহমান। এ বছর যুক্তরাজ্যের লোকাল গভর্ণমেন্ট ইনফরমেশন ইউনিটের ‘রেজিলিয়েন্স এন্ড রিকভারি’ ক্যাটাগরিতে সেরা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি। 

পেশায় পুষ্টিবিদ নাজমা ওয়েস্টহ্যামস্টেড এলাকার লেবার পার্টির প্রার্থী হিসেবে টানা দুইবারের নির্বাচিত কাউন্সিলর। পাশাপাশি তিনি ডেপুটি মেয়রেরও দায়িত্ব পালন করছেন। তিনি সিলেট সিটি করপোরেশনের চারবারের নির্বাচিত কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সহধর্মিনী। 

আগামী ২০ অক্টোবর লন্ডনে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হবে। ব্রিটেনে জাতীয়ভাবে পরিচালিত এই সম্মাননার আয়োজন করেন লোকাল গভর্ণমেন্ট ইনফরমেশন ইউনিট। এটি একমাত্র জাতীয় পুরস্কার যা কাউন্সিলরদের গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি দেয়।

নাজমা রহমান দীর্ঘদিন ধরে ব্রিটেনের লেবার পার্টির রাজনীতির সাথে জড়িত। তিনি লেবার পার্টির কিলবার্ন ও ওয়েস্টহ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

ad-spce

প্রবাস সংবাদ

ad-spce

সর্বশেষ আপডেট

রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সকালে প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেছেন দীপু মনি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিবিআইএস-এ এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাংবাদিক পাভেলের বড় ভাইয়ের মৃ ত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce