যুক্তরাষ্ট্রে বন্যায় ১৬ জনের মৃত্যু

পুণ্যভূমি ডেস্ক

জুলাই / ৩০ / ২০২২

বন্যা
ad-spce

যুক্তরাষ্ট্রে কেন্টাকিতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় আটকে পড়াদের খুঁজে বের করতে শুক্রবার অনুসন্ধান ও উদ্ধার দলকে নৌযান ও হেলিকপ্টার ব্যবহার করতে দেখা যায়। ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে কেন্টাকির পূর্বাঞ্চলীয় অ্যাপালেচিয়া এলাকায় কমপক্ষে ১৬ জন প্রাণ হারিয়েছেন। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় এ রাজ্যের গভর্নর এ্যান্ডি বেশায়ার সতর্ক করে বলেন, ‘দানবের’ মতো ভয়াবহ এ বন্যায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বেশায়ার জানান, এতে প্রাণ হারানো ১৬ জনের মধ্যে ছয় শিশু রয়েছে। এদের চারজন একই পরিবারের। বন্যা কবলিত এলাকায় ঘরবাড়ি ছাদে ও এমনকি গাছে উঠে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে কেন্টাকি ন্যাশনাল গার্ডের হেলিকপ্টার, ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ বোট এবং ছোট আকারের স্বেচ্ছাসেবক জাহাজবহর ব্যবহার করা হচ্ছে।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় বন্যা শুরু হওয়ার পর থেকে নৌযানের সাহায্যে কয়েকশ’ মানুষকে উদ্ধার করা হয়েছে। এছাড়া সেখানে উদ্ধার কাজে ন্যাশনাল গার্ডের অনেক হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। গভর্নর বলেন, কেন্টাকিতে এমন আকস্মিক বন্যায় অনেক সড়ক ডুবে যাওয়ায় ‘আমরা এখনো অনেক মানুষকে উদ্ধার করতে পারিনি।’ এছাড়া প্রবল ¯্রােত থাকায় আটকা পড়াদের অনেককে উদ্ধার করাও নিরাপদ মনে হচ্ছে না।

ad-spce

আন্তর্জাতিক

ad-spce

সর্বশেষ আপডেট

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ----------- স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে ভাদেশ্বর কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ ৮ জেলায় চলছে ভয়াবহ লোডশেডিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করছে নেপাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালের ঢলের পানি আসতে পারে বাংলাদেশেও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালে হঠাৎ কেন এই ভয়াবহ বন্যা, জানা গেল মূল কারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce