বিজ্ঞপ্তি
অক্টোবর / ২৮ / ২০২২
সিলেট মহানগরীর ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আব্দুস সালাম সাহেদ ও সাধারণ সম্পাদক বদরুল ইসলামকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
গত ১ অক্টোবর শনিবার রাতে নগরীর কদমতলী পয়েন্ট সংলগ্ন কাউন্সিলর কার্যালয়ে ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ী শাহীন আহমদের নেতৃত্বে সৌজন্যে সাক্ষাৎ কালে ফুল দিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র, মহানগর আওয়ামী লীগের সদস্য, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহ আলম জুনেদ, দুলাল আহমদ, আক্কাস আলী, মঈন উদ্দিন, দিলোয়ার হোসেন, আতাউর রহমান বাচ্চু, জেলা তাতী লীগের সহ সভাপতি মুহিবুর রহমান, তেরা মিয়া, লুদু মিয়া, সেলিম আহমদ, ছাত্রীলীগ নেতা খাদেজ আহমদ, মাহিন আহমদ প্রমুখ।
সংবর্ধনার জবাবে ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আব্দুস সালাম সাহেদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শের এক কর্মী হিসেবে আওয়ামী লীগের জন্য কাজ করায় সম্মেলনের মাধ্যমে আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন তার জন্য চিরকৃতজ্ঞ। ওয়ার্ড আওয়ামী লীগকে আরো সুসংগঠিত ও কার্যক্রম গতিশীল করতে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। তিনি শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।