বিশ্বনাথে আগাম আমন ধান কাটা শুরু 

বিশ্বনাথ প্রতিনিধি

নভেম্বর / ২৮ / ২০২২

বিশ্বনাথে আগাম আমন ধান কাটা শুরু 
ad-spce
ফসলের মাঠজুড়ে বাতাসে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন-আমন ধান। বন্যা পরবর্তী পোকার আক্রমণ আর নানা রোগবালাইয়ের পরও এবার আমনের বাম্পার ফলনের সুবাস পাচ্ছেন কৃষকরা।
সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃষক পরিবারে এখন ধানের মৌ মৌ গন্ধ। মাঠে মাঠে আনন্দে ধান কাটছে চাষীরা। আমনের বাম্পার ফলন আর নব্বানের আনন্দে আজ বাংলার মাঠ-ঘাট ভরে উঠেছে সোলানী ফলন। বিশ্বনাথের হাওড় জুড়ে পাঁকা ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। কৃষান-কৃষানীরা মনে বইছে আনন্দের বন্যা। উপজেলা জুড়ে আমন ধানের ভাল ফসলে আবারও বাধ-ভাঙ্গা আনন্দ-উল্লাসে মেতে উঠেছে কৃষক-কৃষাণীরা। দিগন্তজুড়ো সোনালী ফসলের মনোরম দৃশ্য এখন গোটা উপজেলা জুড়ে। চলতি সপ্তাহে শুরু হবে পুরোধমে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ফসল কাটার মহোৎসবে ব্যস্ততম সময় কাটাবেন এখানকার কৃষকরা। শীতের সকাল থেকে পড়ন্ত বেলা পর্যন্ত মাঠে-মাঠে ফসল কর্তনের চিরাচারিত দৃশ্য দেখা যাবে গ্রামজুড়ে। একদিকে কৃষকরা ধান কেটে বাড়ির আঙ্গিনায় জড়ো করবেন। অপরদিকে গরু বা বোমা মিশন দিয়ে একই সঙ্গে মাড়াই কাজ সম্পন্ন করে নিবেন কৃষকরা। মাড়াই শেষে বাতাসে ধান উড়িয়ে বাকি কাজটুকু সম্পন্ন করে গোলায় তোলার কাজে এখানে কৃষাণীরা ব্যস্ত কাটাবেন। চলবে উপজেলার গ্রামে-গ্রামে ও মাঠের পর মাঠ সোনালী ফসল ঘরে তোলার মহা উৎসব। বাতাসে ছড়ানো আমনের মৌ-মৌ গন্ধ আর কৃষক-কৃষানীদের ফসল ঘরে তোলার কর্মব্যস্ততা এখানে এক অন্যরকম আনন্দঘন পরিবেশ বিরাজ করবে। তবে উপজেলার কিছু কিছু এলাকায় আগাম জাতের রোপনকৃত আমন ধান কাটা শুরু হয়েছে।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে এবছর উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ১৩,৩১০ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ করা হয়েছে। এরই মধ্যে উপসী জাতের প্রায় ৯৫৫০ হেক্টর ও স্থানীয় জাতের ৩৭৬০ হেক্টর। চলতি সপ্তাহে পুরোধমে আমন ধান কাটা শুরু হবে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সরুয়ালা, ধীতপুর, চান্দশীরকাপন, জানাইয়া, কারিকোনা, পূর্ব শ্বাসরাম, একাভিম, দন্ডপানিপুর, তাতিকোনা, মোহাম্মদপুর, পশ্চিম শ্বাসরাম, সেনারগাঁও, সুড়িরখাল, ভোগশাইল, মন্ডলকাপন, হরিকলস, মসলিস ভোগশাইলসহ অনেক গ্রামে কৃষকরা ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন।
এব্যাপারে উপজেলার কারীকোনা গ্রামের আশিক আলী জানান,এবার আমন ধানের ভাল ফলন হয়েছে। কিছু ধান কাটতে শুরু করেছি। আগামী সপ্তাহে পুরোধমে ধান কাটা শুরু হবে। স্হানীয় কৃষি অফিস বলছে এলাকায় আগাম জাতের রোপনকৃত ধান কাটা শুরু হয়েছে। চলতি সপ্তাহে পুরোধমে ধান কাটা শুরু হবে। এ বছর উন্নত জাতের বিনা-৭, বিআর-১১, ব্রি-ধান-২২, ৩২, ৩৪, ৪৯, ৫১, ৫২ ও স্থানীয় জাতের জরিসাইল, কালোজিরা, হাসিম, বিরুণ, কার্তিকশাইল জাতের ধান চাষাবাদের ফলে এবছর বাম্পার ফলন হয়েছে। তবে আশা করা হচ্ছে কৃষকেরা আশানুরুপ ফলন গোলায় তুলতে পারবে।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

বিয়ানীবাজারে পরিত্যক্ত কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হচ্ছে আজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কোস্টারিকার কাছে হেরে ফিকে হয়ে গেল জাপানের নক আউটে খেলার স্বপ্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের ব্যাংকিং খাতের আসল চিত্র জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওসমানীনগর কমিটি গঠনে জীবনবৃত্তান্ত গ্রহণ করেছে সিলেট জেলা ছাত্রলীগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চা শ্রমিক আন্দোলনের প্রতি এদেশের সকল শ্রমজীবী মেহনতি মানুষের পূর্ণ সমর্থন রয়েছে : বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় ইমাম সমিতি দক্ষিণ সুরমা উপজেলা কমিটি গঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথে আগাম আমন ধান কাটা শুরু 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কেমুসাসে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির ক্যালিগ্রাফি প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গত দুটি নির্বাচন প্রশ্ন বিদ্ধ হয়েছে,এটি দলীয় সরকারের অধিনে হয়েছে,,,ডাঃ বদিউল আলম মজুমদার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে মাছের সাথে শত্রুতা পুকুরে বিষ দিয়ে ৬লক্ষাধিক টাকার মাছ নিধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce