বিজ্ঞপ্তি
অক্টোবর / ২১ / ২০২২
সিলেট নগরীর চৌকিদেখিতে এপেক্স ক্লাব অব সুরমা ভিউ (ইউসি) এর উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে খাদ্য সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গত ১৯ অক্টোবর বুধবার দুপুরে নগরীর চৌকিদেখিস্থ জুই প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খাদ্য সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইপিডিজি এপেঃ শাহেদুর রহমান শাহেদ, ক্লাব প্রেসিডেন্ট এপেঃ আদিল হোসেন, এপেক্স ক্লাব অব গ্রীন হিলস এর প্রেসিডেন্ট এপেঃ একে আজাদ ফাহিম, এপেক্স ক্লাব সুরমা ভিউ এর ভাইস প্রেসিডেন্ট এপেঃ হাবিবুন্নবি শাহেদ, স্কুলের সভাপতি জালাল উদ্দিন, ক্লাব সেক্রেটারি এপেঃ আদনান শাহ, ক্লাবের সার্ভিস ডিরেক্টর এপেঃ এস এ শফি সহ বিদ্যালয়ের শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।