দক্ষিণ সুরমায় দুর্নীতি বিরোধী দিবস পালন

বিজ্ঞপ্তি

ডিসেম্বর / ১০ / ২০২২

দক্ষিণ সুরমায় দুর্নীতি বিরোধী দিবস পালন
ad-spce

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর শুক্রবার বেলা ১১টায় দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের হল রুমে দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপাতি (ভারপ্রাপ্ত) সাংবাদিক হাজী এম. আহমদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্য ব্রত রায়, উপজেলা কৃষি অফিসার রাজিব হোসেন, মোগলাবাজার থানার সাব ইন্সপেক্টর শাহ তোফায়েল।
পরে বিকেল ৩টায় দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সিলামে সিলেট-সুলতানপুর সড়কে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, স্কাউট দল ও স্থানীয় জনসাধারণকে নিয়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
‘দুনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিকেলে সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা সাংবাদিক এম. আহমদ আলীর সভাপতিত্বে ও আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট লেখক ও গবেষক মোঃ জয়নুল আবেদীন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী আব্দুল কাইয়ুম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও ইয়াসিন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রইছ আলী, কমিটির সদস্য ব্যবসায়ী উসমান আলী, সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শাহ টিপু সুলতান, আবুল হোসেন বখত, শামীম আহমদ, শিক্ষক মাহবুবুর রহমান, সমাজসেবী খায়রুল আমিন। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন স্কাউট সদস্য লুৎফা বেগম সীমা। পরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

দক্ষিণ সুরমায় দুর্নীতি বিরোধী দিবস পালন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে গোয়াইঘাটে মাছের সাথে এ কেমন শত্রুতা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে সেমিতে ক্রোয়েশিয়া

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিএনপি-জামায়াত আবারো দেশে অগ্নি সন্ত্রাস শুরু করেছে: বীর মুক্তিযোদ্ধা দেওয়ান জয়নাল আবেদীন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নগরীর কাজলশাহ এলাকায় গ্রেটার সিলেট ফ্রেন্ডস ক্লাব ইউকের শীতবস্ত্র বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর: অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে শীর্ষ দুর্নীতিবাজদের বিরুদ্ধে মৃত্যুদÐ বিধানের বিকল্প নেই: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুর মুক্ত দিবস পালন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারত গমন উপলক্ষে বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা শাখা কর্তৃক কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সংবর্ধিত'

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce