গত ৬বছর ধরে মাটিয়ান হাওড়ে সংযোগ সড়ক বিহীন ৩১লাখ টাকার সেতু

প্রেস বিজ্ঞপ্তি

অক্টোবর / ২০ / ২০২২

গত ৬বছর ধরে মাটিয়ান হাওড়ে সংযোগ সড়ক বিহীন ৩১লাখ টাকার সেতু
ad-spce

গত ৬বছর ধরে মাটিয়ান হাওরে সংযোগ সড়ক বিহীন সেতু দাড়িয়ে আছে কিন্তু কারও কোন উপকারেই আসছে না। তবে সেতুটি নির্মানে ব্যয় হয়েছে ৩১লাখ টাকা। সেতুটি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর,জামলাবাজ গ্রাম সংলগ্ন মাঠিয়ান হাওরে অবস্থান। সড়ক নির্মান না করে অপরিকল্পিত ভাবে হাওরে নির্মান করা সেতুটি কারো কোন উপকারে না আসলেও বর্ষায় নৌযান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। সেতুটি কার স্বার্থে নির্মান করা হল তা কারো বোধগম্য না হলেও এখানে সরকারের দায়িত্বশীলদের দায়িত্বহীনতাই প্রকাশ পেয়েছে বলে জানিয়ে সেতুটিতে দ্রæতই সংযোগ সড়ক নির্মানের দাবী জানিয়েছেন সর্বস্থরের মানুষ।

জানাযায়,সেতুটির পশ্চিম দিকে মাটিয়ার হাওর সংলগ্ন উপজেলার জামলাবাজ,গাজীপুর গ্রাম আর পূর্ব দিকে তাহিরপুর-বাদাঘাট সড়ক (টাকাটুকিয়া-জামালগড় গ্রাম)এর দুরত্ব প্রায় দু’কিলোমিটার। সড়ক সংলগ্ন জয়নাল আবেদীন মহাবিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্টান রয়েছে। সেতুটির উত্তর দিকে বাদামসহ বিভিন্ন সবজি ও দক্ষিন দিকে মাটিয়ার হাওরে এক ফসলী বোরো ধান চাষাবাদ হয়। গাজীপুর,জামলাবাজ গ্রাম থেকে দু’কিলোমিটার ডুবন্ত মাটির সড়ক দিয়ে শুষ্কমৌসুমে পায়ে হেটে আর বর্ষায় নৌকা দিয়ে কোন রখমে তাহিরপুর-বাদাঘাট সড়ক উঠে কলেজ,শিক্ষা প্রতিষ্টান,হাসপাতাল,উপজেলা সদর ও জেলার সাথে যোগাযোগের সহজ মাধ্যম। কিন্তু সড়ক উচু করে বার মাস চলাচলের উপযোগী করে নির্মাণ না করায় এখানকার উৎপাদিত কৃষিপন্য পরিবহন,যুগ যুগ ধরে চরম দূর্ভোগের শিকার হচ্ছে দুটি গ্রামের শতাধিক পরিবারের শিশু শিক্ষার্থীসহ নানান শ্রেনী পেশার মানুষ। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও)কার্য্যালয় স‚ত্রে জানা যায়,২০১৭-১৮অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের গাজীপুর গ্রাম হতে তাহিরপুর-বাদাঘাট এলজিইডি সড়ক পর্যন্ত(পার্শ্ববর্তী জামালগড় গ্রাম)মাটিয়ান হাওরের মধ্যে ডুবন্ত সড়কে ৪০ফুট দৈর্ঘের এ সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ৩০লাখ ৯০হাজার টাকা। ২০১৮সালের মে মাসে সংযোগ সড়ক ছাড়াই সেতুটির নির্মাণ কাজ শেষ করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার(পিআইও)কার্য্যালয়।

গাজীপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাদির,মোঃ ইমান আলী, বলেন,গাজীপুর গ্রামের দু’কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ না করায় সরকারের দায়িত্বশীলদের দায়িত্বহীনতায় ৩১লাখ টাকা জলেই গেল এর সুফল ভোগ করতে পারছি না আমরা। 

জামলাবাজ গ্রামের বাসিন্দা মাফিক মিয়া,হানিফ মিয়া বলেন,সেতু নির্মানের টাকা সড়ক নির্মান হলে কিচু টা হলেও উপকার হত বর্ষা ও শুষ্ক মৌসুমে ছেলে মেয়েরা স্কুল,কলেজে যেতে পারত আর এলাকার বেকার যুবকরা মটরসাইকেল,টমটম,সিএনজি,রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতে পারত দূর্ভোগ পোহাতে হত না। সেতুটিতে দ্রæতই সংযোগ সড়ক নির্মানের দাবী জানান তিনি।

তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজি মাসুদুর রহমান বলেন,গাজীপুর গ্রামে যাওয়ার জন্য সড়কটি গুরুতপূর্ন আমাদের পক্ষ থেকে সড়কটির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। 

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল জানান,সড়ক না থাকায় গাজীপুর,জামলাবাজ গ্রামের মানুষজন চলাচচল করতে পারছেন না। সড়ক নির্মানের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন করা হবে।

ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

গত ৬বছর ধরে মাটিয়ান হাওড়ে সংযোগ সড়ক বিহীন ৩১লাখ টাকার সেতু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মৌলভীবাজারে ভোক্তা অধিকারের অভিযান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাংলাদেশকে উচ্চ ক্ষমতা সম্পন্ন চুল্লি দেওয়া হবে : রোসাটম ডিজি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা,জ্বর হলে বিনামূল্যে এনএস-ওয়ান পরীক্ষার পরামর্শ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৪৫ দিনের মাথায় পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’, ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শিব্বির ভালো খেলার মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে: মেয়র আমিনুল ইসলাম রাবেল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

টাংগুয়ার হাওরে অভিযান ৪লাখ টাকার বেড় জাল ও কারেন্ট জাল জব্দ করে আগুন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সমূহ দেশ ও মানুষের কল্যাণে বড় ভূমিকা রাখছে : ডা. আরমান আহমদ শিপলু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে দুই গ্রুপের বিরোধের ‘বলি’ শিপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce