ক্যারিয়ার নিয়ে শাবির সিইই অ্যালামনাইয়ের কর্মশালার উদ্বোধন

শাবি প্রতিনিধি

অক্টোবর / ২২ / ২০২২

ক্যারিয়ার নিয়ে শাবির সিইই অ্যালামনাইয়ের কর্মশালার উদ্বোধন
ad-spce

শিক্ষার্থীরা গ্রাজুয়েশন সম্পন্ন করে ক্যারিয়ার হিসেবে কোন চাকরিকে পছন্দ করবেন এ বিষয়ে পরামর্শ প্রদান ও উদ্যোক্তা হওয়ার বিষয়ে উৎসাহ প্রদানে দুইদিন ব্যাপী কর্মশালার আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
শুক্রবার (২১ অক্টোবর) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সি এর ১১২ নং কক্ষে এ বিশেষ আয়োজনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে পাবলিক-প্রাইভেট ও এনজিও সেক্টর থেকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭ জন সাবেক শিক্ষার্থী তাদের ফিল্ড এক্সপেরিয়েন্স ও ঐ সেক্টরে যাওয়ার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন।
সিইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক  ড. মো. মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং প্রোগ্রামের আহ্বায়ক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ইমরান কবিরের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন অ্যালামনাইয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোশতাক আহমেদ, সিইই বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম, অধ্যাপক ড. মো. আজিজুল হক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক মো. জাকির হোসেন।
প্রোগ্রামের সভাপতি অধ্যাপক ড. মো. মিসবাহ উদ্দিন বলেন, গ্রাজুয়েশন সম্পন্ন করে শিক্ষার্থীরা কোন চাকরিতে যোগ দিবে এ নিয়ে অনেক সময় চিন্তিত হয়ে পড়ে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা আগাম একটা ধারণা পেতে পারে যা তাদের ক্যারিয়ার প্লানিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সিইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ধরনের প্রোগ্রাম আয়োজন করায় তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশাকরি, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
দুইদিনব্যাপী এ কর্মশালার প্রথমদিনে ৭টি ভিন্ন সেক্টর থেকে ৭জন অ্যালামনাই শিক্ষার্থীদের ক্যারিয়ার ও উদ্যোক্তা হওয়ার বিষয়ে ধারণা দেন।

ad-spce

মহানগর

ad-spce

সর্বশেষ আপডেট

ক্যারিয়ার নিয়ে শাবির সিইই অ্যালামনাইয়ের কর্মশালার উদ্বোধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন ইউকের শতবর্ষ উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কেএনএফ সদস্যদের খাবার খরচ বহনের বিনিময়ে প্রশিক্ষণ নিত ওরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে হাজার হাজার শ্রমিক বেকার, কয়লা আমদানি বন্ধ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

খুলনায় অঘটন ঘটলে দায় সরকারকেই নিতে হবে: ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

টিলা কেটে মাটি পরিবহন, ২ লাখ টাকা জরিমানা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করলো রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের সেই রাজ্জাক আফগানিস্তানে নয়, পার্বত্য এলাকায় সশস্ত্র প্রশিক্ষণে!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce