বিজ্ঞপ্তি
নভেম্বর / ২৪ / ২০২২
মাহা-সিলেট জেলা প্রেসক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের নবম দিনে তীব্র প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন ইভেন্টে খেলা চলে।
জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ক্যারম প্রথম রাউন্ডে একক খেলায় বিজয়ী হয়েছেন মঈন উদ্দিন, নুরুল ইসলাম, এমআর টুনু তারুকদার বিজয়ী হয়েছেন ।
সাপলুডু একক সেমিফাইনাল খেলায় মামুন হাসান, দিব্য জ্যোতি সী, এনামুল কবীর, ফয়জুল আহমদ বিজয়ী হয়ে ফাইনালে উঠেছেন। লুডু এক তৃতীয় রাউন্ডে বিজয়ী হয়েছেন শাহ দিদার আলম নবেল, নবীন সোহেল, পল্লব ভট্টাচার্য, মেহেদী হাসান মিজু।
দাবা এককে খেলায় সেমিফাইনাল খেলায় এএইচ আরিফ বিজয়ী হয়ে ফাইনালে উঠেছেন।