প্রেস বিজ্ঞপ্তি
নভেম্বর / ০৭ / ২০২২
সিলেট শহরতলীর নালিয়া জামিয়া ইমদাদিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ২টা থেকে মধ্য রাত পর্যন্ত অনুষ্ঠিত হবে। মাহফিলে বয়ান পেশ করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও ছদরে এদারা আল্লামা শায়খ জিয়া উদ্দিন, দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী, মুফাসসিরে কুরআন মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী, মাওলানা মেরাজুল হক মাজহারী ও মাওলানা নজমুদ্দিন কাসেমী প্রমুখ। মাহফিলে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা মুহিবুর রহমান।