পলাতক জঙ্গিদের ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

পুণ্যভূমি ডেস্ক

নভেম্বর / ২০ / ২০২২

পলাতক জঙ্গিদের ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
ad-spce

ঢাকার সিজেএম আদালত থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ধরিয়ে দিতে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গণমাধ্যমের কাছে এ ঘোষণার কথা জানান।
দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, জঙ্গিদের ধরতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সবাইকে সাবধানে থাকতে বলা হয়েছে। ইতিমধ্যেই দুই জঙ্গিকে ধরতে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে। আদালত প্রাঙ্গণে জঙ্গিদের হাজির করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ও আইনমন্ত্রী একসঙ্গে বসে বলে দিয়েছিলাম, মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের আদালতে আনতে হবে না; যেহেতু তাদের ফাঁসির আদেশ হয়েই গেছে। এই আদেশ কেন মানা হলো না, তা খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য, আদালতের সামনে থেকে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি সদস্যকে ধরিয়ে দিলে প্রত্যেকের জন্য ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ।
পুলিশের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার (২০ তারিখ) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে মোটরসাইকেলে করে এসে ২ আসামিকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজির করে হাজত খানায় নেওয়ার সময় চার আসামির মধ্যে দুইজনকে ছিনিয়ে নেওয়া হয়। গত বছরের ১০ ফেব্রুয়ারি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় ৮ আসামির মৃত্যুদণ্ড দেন আদালত। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবের নাম রয়েছে। এর মধ্যে শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরে। তিনি নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সেদিন বিকেলে তার স্ত্রী শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২০১৮ সালের ১৫ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান। চার্জশিটে ৮ জনকে অভিযুক্ত এবং ১১ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়। ২০১৯ সালের ১৩ অক্টোবর ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
 এদিকে, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পুলিশের চোখে-মুখে স্প্রে মেরে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় তাদের গ্রেফতারে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (২০ নভেম্বর) ঘটনার পর প্রতিটি থানা ও অন্যান্য ইউনিটকে চেকপোস্ট বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, দুই জঙ্গিদের গ্রেফতারে আমরা রেড অ্যালার্ট জারি করেছি। এ ঘটনায় বিস্তারিত জানতে একটি তদন্ত কমিটি হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে দুই জঙ্গিকে মামলায় আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ সদস্যরা তাদের নিয়ে যাচ্ছিলেন। এ সময় দুই জঙ্গি সদস্য পুলিশের চোখে-মুখে স্প্রে করলে তারা অপ্রস্তুত হয়ে যান। এ ফাঁকে ওই দুই জঙ্গি পালিয়ে যায়।
জানা গেছে, পলাতক দুইজন দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। রাজধানীর মোহাম্মাদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজকে হাজিরা ছিল ওই দুই আসামির। সন্ত্রাসবিরোধ ট্রাইব্যুনালে হাজির করে হাজত খানায় নেওয়ার সময় চারজনের মধ্যে দুইজনকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। ছিনিয়ে নিতে আসা বাকি চারজন দুটি মোটরসাইকেল করে আদালতে এসেছিলেন। পলাতক দুইজন হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম ও লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেটশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব।
এদিকে, এ ঘটনায় পুরো আদালত এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ সদস্য। পুরো এলাকায় চালানো হচ্ছে তল্লাশি।
এছাড়া, ডিবি পুলিশ, সোয়াট, র‌্যাব ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদসদের বাড়তি তৎপরতা দেখা গেছে। বোম্ব ডিসপোজাল ইউনিট-সোয়াট ও পুলিশের বিভিন্ন সাজোয়ান যান মোতায়েন করা হয়েছে।
ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতনরা ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। ডিবি প্রধান হারুন অর রশীদ, সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামানসহ আরো ঊর্ধ্বতনরা বর্তমানে আদালত এলাকায় অবস্থান করছেন। ঘটনাস্থল পরিদর্শনে আসা ডিবি পুলিশের প্রধান হারুন আর রশীদ বলেন, আমরা শুনেছি আদালতের গেটে দায়িত্বরত পুলিশ সদস্যদের চোখে স্প্রে করে দুই জঙ্গিকে ছিনিয়েছে অপর জঙ্গিরা। চারজন জঙ্গি মোটরসাইকেল করে আদালতে এসে দুইজনকে ছিনিয়ে নেয় পুলিশের চোখে স্প্রে মেরে। চোখে স্প্রে করার কারণে দায়িত্বরতরা কিছু দেখতে পারেনি।
ঘটনার পরপরই আমাদের গোয়েন্দা সদস্যরা আসামিদের ধরার জন্য কাজ শুরু করেছে। ঢাকার সব পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। আশপাশের অলিগলিতে তল্লাশি করা হচ্ছে। আশা করছি খুব দ্রুতই তাদের গ্রেফতারে সক্ষম হবো।
২০২১ সালের ১০ ফেব্রুয়ারি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় ৮ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব রয়েছেন।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

পলাতক জঙ্গিদের ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতির আস্থার প্রতীক হিসেবে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হবিগঞ্জে দুই শিশুর রহস্যজনক মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এড. নাসির খান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর বাতিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোল্ডেন বল ও বুটের দৌড়ে আলোচনায় থাকবেন যারা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্বাগতম, ভিন্ন স্বাদের কাতার বিশ্বকাপ!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গুলিতে ছাত্রদল নেতার মৃত্যু, বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce