সিলেট: আখেরি মুনাজাতে শেষ হল ইজতেমা

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর / ১৯ / ২০২২

সিলেট: আখেরি মুনাজাতে শেষ হল ইজতেমা
ad-spce

সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচকে আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছে ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’ এর দুই দিনব্যাপী ইজতেমা।
শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত আখেরি মুনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে দোয়া করেন মুসল্লিরা।
মুনাজাত পরিচালনা করেন সিলেটের আলেম ও আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুফতি মাওলানা রশীদুর রহমান ফারুক বর্ণভী।
এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত করে মহামহিম ও দয়াময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় অর্ধ লক্ষাধিক মুসল্লি আকুতি জানান। মুনাজাতে কান্নায় বুক ভাসান তারা।
এর আগে শুক্রবার ভোর থেকে দিকনির্দেশনামূলক বয়ানের মাধ্যমে শুরু হয় ইজতেমার দ্বিতীয় ও শেষ দিন। আখেরি মুনাজাতে ইতজেমাস্থলের আশপাশ এলাকাসহ সিলেট মহানগরের হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইচকে কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে অনুষ্ঠিত এ ইজতেমায় অর্ধ লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাদ ফজর থেকে শুরু হয় এ ইজতেমা।
দুদিন ব্যাপী এ ইজতেমায় ইসলামী জীবন যাপন অনুসরণ ও আত্মশুদ্ধি অর্জন বিষয়ে বয়ান পেশ করেন দেশের শীর্ষস্থানীয় শতাধিক ওলামা-মাশায়েখ ও বুদ্ধিজীবীগণ। বহির্বিশ্বের একাধিক ইসলামিক স্কলারও এতে অংশগ্রহণ করেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেট: আখেরি মুনাজাতে শেষ হল ইজতেমা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সলকে নিয়ে লন্ডনে গোলাপগঞ্জ কমিনিটি ট্রাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি : গভর্নর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুনেদ আহমদের মৃত্যুতে সিলেট জেলা আ'লীগের শোক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে চারদফা দাবীতে ৩৬ ঘন্টা পরিবহন ধর্মঘট চলছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পরিবহন র্ধমঘটঃ নৌকায় ভর করে সিলেটে বিএনপি নেতারা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইসলামের অপব্যাখ্যা প্রতিরোধ করে এর মর্মবাণী হৃদয়ে ধারণ করুন : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রবাসীদের বিভিন্ন দাবি সম্বলিত চিঠি যুক্তরাজ্য আ.লীগ দিয়েছে রাষ্ট্রপতির কাছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের বিনামূল্যে বীজ বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গাজায় শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ২১

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce