সিলেট-ঢাকা ফ্লাইট চালু করলো এয়ার অ্যাস্ট্রা

বিজ্ঞপ্তি

ডিসেম্বর / ০৮ / ২০২২

সিলেট-ঢাকা ফ্লাইট চালু করলো এয়ার অ্যাস্ট্রা
ad-spce

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ‘ফ্লাইট অপারেশন’ শুরু করেছে দেশের নতুন বেসরকারি এয়ারলাইন্স ‘এয়ার অ্যাস্ট্রা’। গতকাল বুধবার ঢাকা-সিলেট ফ্লাইট চালু করেছে নতুন এয়ারলাইন্সটি। প্রতিদিন ঢাকা-সিলেট-ঢাকা দুটি করে ফ্লাইট পরিচালনা করবে ‘এয়ার অ্যাস্ট্রা’।
সিলেট-ঢাকা রুটে ফ্লাইট চালু উপলক্ষে বুধবার (৭ ডিসে¤র) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে ‘এয়ার অ্যাস্ট্রা’। ফিতা ও কেক কেটে উদ্বোধন করা হয় ফ্লাইটের। এতে উপস্থিত ছিলেন- ‘এয়ার অ্যাস্ট্রা’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সি.ই.ও) ইমরান আসিফ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম নবেল।
ফ্লাইটের আগে যাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান এয়ারলাইন্সটির সিলেট অফিসের কর্মকর্তারা।
‘এয়ার অ্যাস্ট্রা’ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক মো. ছালিক মিয়া জানান, বুধবার বিকেল ৩টায় ঢাকা থেকে ৬৬ জন যাত্রী নিয়ে সিলেট আসে উদ্বোধনী ফ্লাইট। এরপর বিকেল সাড়ে ৩টায় ২৬ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে ফ্লাইট।
‘এয়ার অ্যাস্ট্রা’ সূত্র জানায়, প্রতিদিন বেলা ২টা ১০ মিনিট ও রাত ৮টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ফ্লাইট ছাড়বে। আর সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল সাড়ে ৩টা ও রাত ৯টা ২০ মিনিটে।
প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইটের মাধ্যমে বেসরকারি এই এয়ারলাইন্স যাত্রী পরিবহন শুরু করে।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেট-ঢাকা ফ্লাইট চালু করলো এয়ার অ্যাস্ট্রা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৯ ডিসেম্বর শুক্রবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও গণসমাবেশ: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সৈয়দপুর পৌর সবজি বাজার নতুন টেন্ডার প্রদানের প্রতিবাদে দোকানদারদের বিক্ষোভ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দোয়ারাবাজারে ৪০ বোতল বিদেশী মদসহ মাদক বিক্রেতা আটক 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুর সীমান্তের কলাগাও এলাকায় ভারতীয় চোরাই কয়লা নিয়ে দু,পক্ষের সংঘর্ষ, ১০ জন আহত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নতুন প্রজম্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেছেন আতাউর রহমান আতা : বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাহপরানে কন্যা শাহ (রহ.) ৩৪ তম ওরস ১৩ ও ১৪ই ডিসেম্বর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ নিহত ১

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরীর সাথে সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন এর ‌নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দ. কোরিয়াকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce