সিলেট মহানগরে চালু হচ্ছে ৯টি স্বাস্থ্যসেবা কেন্দ্র

পুণ্যভূমি ডেস্ক

ডিসেম্বর / ১৯ / ২০২২

সিলেট মহানগরে চালু হচ্ছে ৯টি স্বাস্থ্যসেবা কেন্দ্র
ad-spce

সিলেটের বিভিন্ন ওয়ার্ডে মোট ৯টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করতে যাচ্ছে সিলেট সিটি করপোরেশন। নগরবাসীর প্রাথমিক সেবা নিশ্চিতকরণে সিলেট সিসিকের নিজস্ব ব্যবস্থাপনায় এবং ইউনিসেফের সহযোগিতায় এসব প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিচালিত হবে।
রোববার (১৮ ডিসেম্বর) সিলেট সিটি করপোরেশন গণ সংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সিসিকের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পীরমহল্লা, ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলায় মদিনা হাউজিং, ১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরী পাড়া এবং ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খোজারখলায় আগামীকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু হবে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মঙ্গলবার সকাল ১১টায় সিসিকের ১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরী পাড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন করবেন। একই দিনে বাকী তিনটি স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম চালু হবে। শীঘ্রই নগরে আরও ৫টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ad-spce

মহানগর

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেট মহানগরে চালু হচ্ছে ৯টি স্বাস্থ্যসেবা কেন্দ্র

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই : ওবায়দুল কাদের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিজিবিকে বিশ্বমানের সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়তে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আগামীকাল বিজিবি দিবস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপ শিরোপা মেসির পাপ্য ছিল বললেন পেলে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের মানুষ যাতে আর বিচারহীনতার সংস্কৃতির শিকার না হয় সেজন্য সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা অর্জন করলো আর্জেন্টিনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কার হাতে উঠছে বিশ্বকাপ ট্রফি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মরক্কোকে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয়বার তৃতীয় হলো ক্রোয়েশিয়া

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce