সিসিক মেয়র আরিফকে সিলেট সদর থানা সোসিয়েশন অব আমেরিকা ইনক’র সম্মাননা প্রদান

বিজ্ঞপ্তি

নভেম্বর / ১২ / ২০২২

সিসিক মেয়র আরিফকে সিলেট সদর থানা সোসিয়েশন অব আমেরিকা ইনক’র সম্মাননা প্রদান
ad-spce

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা ইনক পরিবারের পক্ষ থেকে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান করা হয়।বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইটজি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আব্দুল মালেক খান লায়েকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আর. সি. টিটোর পরিচালনায় সভার শুরুতে সিলেটের প্রিয় মুখ, মানবতার ফেরিওয়ালা মিসফাক আহমদ মিশুর স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সংগঠনের সভাপতি ফুলের তোড়া দিয়ে মেয়রকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মহি উদ্দীন, ইয়ামিন রশীদ, আলহাজ্ব শাহাবুদ্দীন, মো: মাহবুব, সহ-সভাপতি শরিফুল খালিসদার, কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ আবদার, সাবেক ট্রাস্টি কল্লোল আহমদ, কার্যকরি সদস্য মওদুদ পাশা, সাবেক সহ-সভাপতি মুকুল হক, বিশিষ্ট রিয়েলেটর শাহনেওয়াজ কোরেশী, তপন লস্কর, কমিউনিটি ব্যক্তিত্ব আজিমুর রহমান বুরহান, এডভোকেট আরিফ, মিসবাহ উদ্দীন।
বক্তারা সিলেটকে নান্দনিক শহরে পরিণত করতে মেয়রের প্রচেষ্টার ভুয়সী প্রশংসা করেন। সংগঠনের সাধারন সম্পাদক আর. সি. টিটো প্রবাসীদের পক্ষ থেকে মেয়রের কাছে কিছু দাবি দাওয়া ও সুপারিশ তুলে ধরেন। মেয়র আরিফুল হক চৌধুরী তার বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মসুচীর বিস্তারিত বিবরণ দেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সিলেট সদর থানা এসোসিয়েশনের কার্যকরি পরিষদের সদস্যরা মেয়রকে সম্মাননা ক্রেস্ট উপহার দেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মইনুল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি মাহবুব রহমান, সহ-সভাপতি জয়ন্ত কুমার, সহ-সাধারন সম্পাদক সামুন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক আব্দুস সামাদ টিটু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শামিম আহমদ সাহার, ক্রীড়া সম্পাদক রুহুল রকি, সদস্য ফজল আহমদ নাহিদ, কমিউিনিটি ব্যক্তিত্ব জিল্লুর রহমান জিল্লুল, এবাদ চৌধুরী, আহবাব চৌধুরী খোকন, দিলদার হুসেন, শাকিল আবু নোমান প্রমুখ। রাতের আহার পর্ব এবং সংগঠনের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সিসিক মেয়র আরিফকে সিলেট সদর থানা সোসিয়েশন অব আমেরিকা ইনক’র সম্মাননা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জনতার দাবি বাস্তাবয়ন করতে ১৯ নভেম্বরের গণসমাবেশে যোগদান দিন : কাইয়ুম চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্রিটিশ বাংলাদেশি হুজহুর ১৩তম প্রকাশনা ও অ্যাওয়ার্ড সম্পন্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাহরাইনের এসএসসি ফলপ্রার্থীদের নিয়ে রিফ্রেশমেন্ট প্রাগ্রাম অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের হয়ে বিপিএল মাতাবেন হ্যারিস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শেখ হাসিনা জনগণের রায় নিয়ে আবারও ক্ষমতায় আসবেন : মতিয়া চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উদ্বোধনের দুই দিন পরই ‘অন্ধকারে’ রানীগঞ্জ সেতু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শ্রীমঙ্গলে গাছ পড়ে সাংবাদিকের মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সজীব ওয়াজেদ তুলে দেবেন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিএনপির আগুন সন্ত্রাসের জবাব দিতে প্রস্তুত থাকতে যুবলীগের নেতা-কর্মীদের প্রতি ওবায়দুল কাদেরের আহবান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce