আবীর মো. মুমিত
নভেম্বর / ৩০ / ২০২২
বাইপাস শেষে বাড়িতে ফিরলেন ৪ জন
সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বাইপাস সার্জারি এবং করোনারি সংক্রান্ত চিকিৎসায় অনেকদূর এগিয়ে এসেছে তার প্রথম এবং প্রধান কারণ সকলের ঐকান্তিক প্রচেষ্টা। বুধবার (৩০ নভেম্বর) সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ৪ জন রোগীর বাইপাস অপারেশন শেষে বাড়ী ফেরার প্রাক্কালে, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর সার্জারি বিভাগের প্রধান, চীফ কার্ডিয়াক সার্জন প্রফেসর ডা. ফারুক আহমেদ উপস্থিত থেকে এ কথা বলেন। প্রফেসর ফারুক আরও বলেন, সিলেটের হার্ট ফাউন্ডেশনকে বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার(অব.) এ মালিকের পরামর্শ ক্রমে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন একজন রোগীর বাইপাস অপারেশনের পর তিনি নতুন জীবন ফিরে পেলেন, তবে তাকে অনেক সাবধানতার সাথে চলাফেরা করতে হবে।
সে সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা, তিনি বলেন সরকারি স্বাস্থ্য সেবার পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে সেবার মান বাড়ানোর গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।তিনি হাসপাতালের ঘুরে দেখেন এবং এর ভূয়সী প্রশংসা করেন।
এখানে উল্লেখ্য প্রফেসর ডা. ফারুক আহমেদের নেতৃত্বে একটি সার্জারি টিম যে ৪ জনের বাইপাস সার্জারি সম্পন্ন করে বাড়ি ফিরলেন তারা হলেন- বিয়ানীবাজারের আব্দুল মালিক, সিলেট সদরের আলাউদ্দিন, পাঁচগাওয়ের বিলকিস বেগম এবং কুশিঘাটের মোবারক হোসেন।
এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি প্রফেসর ডা. এম এনায়েতুল্লাহ, সহ সভাপতি প্রফেসর ডা. মোঃ আলতাফুর রহমান, প্রফেসর ডা. সুধাংশু রঞ্জন দে, এম এ করিম চৌধুরী, সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মোঃ আমিনুর রহমান লস্কর, যুগ্ম সম্পাদক মাহবুব সোবহানী চৌধুরী, ডা. মোস্তফা শাহ্জামান চৌধুরী,ট্রেজারার জামিল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. এস এম হাবিবুল্লাহ সেলিম, সাইন্টিফিক সেক্রেটারি ডা. শামীমুর রহমান, পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদ, এছাড়াও কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মোঃ রেজাউল করিম, আব্দুল মালিক জাকা, ডা. শামীম আহমেদ, প্রফেসর ডা. মোঃ আব্দুস সালাম, হাসপাতালের সিইও কর্নেল(অব.)শাহ আবিদুর রহমান এবং উপ পরিচালক ডা.আব্দুল মুনিম প্রমুখ।
উল্লেখ্য সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এ পর্যন্ত ৫২ জন রোগীর বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন করেছে।