থিয়েটার সাস্ট’র ২৪ বর্ষপূর্তি উদযাপন

শাবি প্রতিনিধি

ডিসেম্বর / ০৯ / ২০২২

থিয়েটার সাস্ট’র ২৪ বর্ষপূর্তি উদযাপন
ad-spce

২৪ বর্ষপূর্তি উদযাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম নাট্যবিষয়ক সংগঠন থিয়েটার সাস্ট।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় কেক কেটে ২৪ বর্ষপূর্তি উদযাপন করেন সংগঠনটির সদস্যরা।
বর্ষপূর্তি উদযাপনকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আমিনা পারভীন, সভাপতি মেহেদী হাসান মিঠু, সাধারণ সম্পাদক সাকিবুল হাসান সজীব। এছাড়া সংগঠনের অন্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আমিনা পারভীন বলেন, থিয়েটার সাস্ট প্রতিষ্ঠালগ্ন থেকেই সাফল্যের সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজ সংগঠনের বর্ষপূর্তি উদযাপন করছে। এখানে উপস্থিত থাকতে পেরে খুব আনন্দ লাগছে। থিয়েটার সাস্টের উত্তরোত্তর সফলতা কামনা করি। আশাকরি, সংগঠনের সাফল্যের ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে।
সংগঠনের সভাপতি মেহেদী হাসান মিঠু বলেন, সাংস্কৃতির চর্চায় থিয়েটার সাস্ট শুরু থেকেই অবদান রেখে যাচ্ছে। নাট্যবিষয়ক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজের চিত্র তুলে ধরার চেষ্টা করে সংগঠনটির সদস্যরা। আমরা এর কার্যক্রম আরো এগিয়ে নিতে চাই। সবার সহযোগিতার মাধ্যমে সংগঠনটির সফলতার স্বর্ণশিখরে পৌঁছাবে।
এর আগে, একইদিন বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি আনন্দর‌্যালি বের করে ক্যাম্পাসের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করেন সদস্যরা।

ad-spce

মহানগর

ad-spce

সর্বশেষ আপডেট

থিয়েটার সাস্ট’র ২৪ বর্ষপূর্তি উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না: মানবিক শওকত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন ওসমানীনগর সার্কেল রফিকুল ইসলাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উচ্চ মাধ্যমিকে ইংরেজি ভার্সনের অনুমোদন পেলো স্কলার্সহোম মেজরটিলা কলেজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট আলিয়া মাদরাসা মাঠে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত না করে বিএনপির কর্মীরা ঘরে ফিরে যাবে না : এড. এমরান চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোয়াইনঘাটে বন্যাদূর্গতদের মাঝে ইউএসএআইডি’র ভেড়া ছাগল বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঝুঁকিপূর্ণ সেতু,পাশেই বাঁশের সাঁকো দিয়ে নদী পাড়াপার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মৌলভীবাজারমুক্ত দিবসে নানা কর্মসূচি পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

একদিকে চলছে অস্ত্রোপচার, রোগীর চোখ আটকে ফিফা বিশ্বকাপের দিকে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce