তথ্য প্রযুক্তির দিক দিয়ে বিশ্বে এখন দৃঢ় অবস্থানে বাংলাদেশ : অতিরিক্ত বিভাগীয় কমিশনার

পুণ্যভূমি ডেস্ক

ডিসেম্বর / ১৩ / ২০২২

তথ্য প্রযুক্তির দিক দিয়ে বিশ্বে এখন দৃঢ় অবস্থানে বাংলাদেশ : অতিরিক্ত বিভাগীয় কমিশনার
ad-spce

সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ বলেছেন, বাংলাদেশ তথ্য প্রযুক্তির দিক দিয়ে বিশ্বে এখন অত্যন্ত দৃঢ় অবস্থানে রয়েছে। তবে দেশের সবাইকে তথ্য প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করতে হবে, যাতে কেউ এর সুফল থেকে বঞ্চিত না হয়।
ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সোমবার সকালে সিলেট জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এস এম কাশেম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌছিফ আহমদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ। সহকারী কমিশনার জসিম উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক পরিচালক আব্দুল হান্নান চৌধুরী, জেলা প্রোগ্রামার মো বশির উদ্দিন, উদ্যোক্তা হেলাল আহমদ ও নাজিউর রহমান খান। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প যে কল্পনা ছিলনা তা প্রমাণিত হয়েছে।
তিনি নতুন প্রজন্মের প্রতি দেশকে প্রাণ দিয়ে ভালবাসার আহ্বান জানিয়ে বলেন, মহান ভাষা আন্দোলনে, স্বাধিকার সংগ্রামে ও মুক্তিযুদ্ধে দেশপ্রেমই ছিল মূল শক্তি। তাই বিজয় এসেছে।
বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ বলেন, বিশ্বের সঙ্গে তাল মেলাতে অবশ্যই তথ্য প্রযুক্তি নির্ভর হতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন-স্বপ্ন পূরণও করেছেন।
তিনি বলেন, উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে বিজ্ঞানমনস্ক, তথ্য প্রযুক্তি নির্ভর ও মেধাসম্পন্ন জাতি গঠন করতে হবে।
জেলা প্রশাসক উল্লেখ করেন, বিশের বৃহত্তম ওয়েস সাইট বাংলাদেশেরই রয়েছে।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
‘প্রগতিশীল প্রযুক্তি-অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে এবার ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হলো।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

তথ্য প্রযুক্তির দিক দিয়ে বিশ্বে এখন দৃঢ় অবস্থানে বাংলাদেশ : অতিরিক্ত বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মেসিকে কার্ড দেখানো রেফারিকে বাড়ি পাঠাল ফিফা!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট জেলার শ্রেষ্ঠ জয়ীতা কবি বিনতা দেবীকে অভিনন্দন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে ভারত সরকার সবধরণের সহযোগিতা করবে : ভারতের হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে শীতকালীন উৎসব পালন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাবিতে জাতীয় শুদ্ধাচার ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক প্রশিক্ষণ শুরু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্র ফেরত কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি বুলবুলকে ক্লাব নেতৃবৃন্দের সংবর্ধনা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে আমন সংগ্রহ উদ্বোধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে বাল্যবিবাহ নিরোধ ও যৌতুক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশব্যাপী বিএনপির সরকার বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সিলেটে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce