‘আসল ঘোষণা’ ডিসেম্বরের ১০ তারিখে : মির্জা ফখরুল

পুণ্যভূমি ডেস্ক

নভেম্বর / ২৩ / ২০২২

‘আসল ঘোষণা’ ডিসেম্বরের ১০ তারিখে : মির্জা ফখরুল
ad-spce

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া সমাবেশে ‘আসল ঘোষণা’ দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সেদিন থেকে শুরু হবে এক দফার আন্দোলন।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
পুলিশের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো: নয়ন মিয়া নিহত হওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা খুব পরিষ্কার করে বলেছি, শান্তিপূর্ণ সমাবেশ করব। আমাদের দাবিও পরিষ্কার। আমরা বলেছি, জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধি ছাড়াও শাওন, নুরে আলম, নয়ন হত্যার প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশগুলো করা হবে। এখনো তো আসল ঘোষণা দেইনি, আসল ঘোষণা আসবে ১০ তারিখে। সেদিন থেকে শুরু হবে এক দফার আন্দোলন।’
মির্জা ফখরুল বলেন, ‘এখানে কোনো কম্প্রোমাইজ ও আপস নেই। আপনাদের যেতে হবে, শান্তিপূর্ণভাবে চলে যান।’
বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশের অনুমতি নিয়ে আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। ১০ ডিসেম্বর সমাবেশ করতে দেয়া হবে না, এটা কি কারো বাপের রাজত্ব? ১০ তারিখে এখানেই সমাবেশ হবে। এটা জনগণের ঘোষণা। আমরা অনেক আগে বলেছি, আমরা আইন মানতে চাই। তাই এ ব্যাপারে চিঠি দিয়েছি (সমাবেশের অনুমতির জন্য)।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বারবার বলছি, এখন পর্যন্ত সাতটি শান্তিপূর্ণ সমাবেশ করেছি। প্রতিটি সমাবেশে তারা বাধা দিয়েছে। ওরা কত ভীরু ও কাপুরুষ হলে গাড়ি বন্ধ করে দেয়। এগুলো করেও কী কোনো সমাবেশ বন্ধ করতে পেরেছেন? সমাবেশে মানুষ আরো বাড়ছে। তিন ঘণ্টার সমাবেশকে আপনারা (আওয়ামী লীগ) তিন দিনে রূপ দিয়েছেন।’
মির্জা ফখরুল বলেন, ‘তারা আমাদের জীবন নিয়ে খেলছে। আমাদের সাতজনকে হত্যা করেছে। আজকে বিক্ষোভে ফেটে পড়তে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সমস্ত দেশবাসীকে জেগে উঠতে হবে। ক্ষমতা থেকে এমনি এমনি কেউ সরে না, সরাতে হবে। মানুষের সমস্ত শক্তি ও বল দিয়ে এদেরকে চলে যেতে বাধ্য করতে হবে।’

ad-spce

রাজনীতি

ad-spce

সর্বশেষ আপডেট

‘আসল ঘোষণা’ ডিসেম্বরের ১০ তারিখে : মির্জা ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভাষা ও সাহিত্যের বিকাশে সিলেটের কবি-সাহিত্যিকদের অবদান অপরিসীম: পররাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওসমানীনগরে সততা স্টোর উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রক্তের সিড়ি বেয়ে অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পাবে - আব্দুল কাইয়ুম জালালী পংকী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে স্কুলছাত্র মিজান হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট বিভাগীয় বিএনপির গণসমাবেশে স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে ড্যাব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এড. নাসির উদ্দিন খানকে জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সংবর্ধনা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বেত্রাঘাতে মারাত্মক আহত ছাত্র

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে সেবা দানকারীদের সাথে কর্মশালা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক পেলেন সুনামগঞ্জের মেয়ে নীপা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce