গোলাপগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বেত্রাঘাতে মারাত্মক আহত ছাত্র

গোলাপগঞ্জ প্রতিনিধি

নভেম্বর / ২২ / ২০২২

গোলাপগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বেত্রাঘাতে মারাত্মক আহত ছাত্র
ad-spce

সিলেটের গোলাপগঞ্জে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে শাফি আহমদ নামের এক শিক্ষকের বিরুদ্ধে।
রোববার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের রাণাপিং চন্দনভাগ৷ গ্রামের আয়শা সিদ্দিকা (রা.) ইন্টা. তাহফিজুল কোর আন মাদ্রাসায় এ ঘটনাটি ।
ঘটনার পর আহত ছাত্রকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করে চিকিৎসা দেওয়া হচ্ছে জানা যায়।
অভিযুক্ত শিক্ষক সাফি আহমদ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি টিকরপাড়া গ্রামের মোবারক আলীর পুত্র।
এ ঘটনায় নির্যাতিত শিশুটির পরিবার গোলাপগঞ্জ মডেল থানার একটি মামলা দায়ের করবেন বলে জানা যায়।
নির্যাতিত ছাত্রের অভিভাবক সূত্রে জানা যায়,
গত রোববার সন্ধ্যায় হিফজ বিভাগের ওই ছাত্র রুটিন মোতাবেক পড়া মুখস্ত বলতে না পারার অজুহাতে বেদম বেত দিয়ে প্রহার করে তাকে মারাত্মক জখম করেন ওই মাদ্রাসার শিক্ষক শাফি আহমদ। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম হয়। এ ঘটনার পর মাদ্রাসা কর্তৃপক্ষ ছাত্রের কোন অভিভাবককে অবগত না করে এবং কোন প্রকার চিকিৎসার ব্যবস্থা না করে ছাত্রকে ভয় ভীতি দেখিয়ে মাদ্রাসায় আটকিয়ে রাখে। এরপর ওইদিন রাতে এশার নামাজের সময় ছাত্রটি সুযোগ বুঝে মাদ্রাসা থেকে প্রাণভয়ে পালিয়ে যায়। মাদ্রাসা থেকে পালিয়ে গেলেও অভিভাবকদের বিষয়টি জানায়নি মাদ্রাসা কর্তৃপক্ষ বা ওই শিক্ষক।
এরপর রাত ৯টার দিকে মাদ্রাসায় গিয়ে ছাত্রের এক অভিভাবক জানতে পারেন, সে মাদ্রাসায় নেই। পরে তার পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করে গ্রামের একটি দোকানে আশ্রিত অবস্থায় পান। এরপর সে নির্যাতনের ঘটনাটি অভিভাবকদের খুলে বলে।
এ ব্যাপারে আয়শা সিদ্দিকা (রা.) ইন্টা. তাহফিজুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফিজ বদরুল হকের ব্যবহৃত মোবাইল নাম্বারে বার বার যোগাযোগ করেও তিনি ফোন রিসিভ করেননি।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমি অবগত আছি। ওই ছাত্রের পক্ষ থেকে এখনো কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। যদি কোন অভিযোগ দেওয়া হয় তাহলে আমরা তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

গোলাপগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বেত্রাঘাতে মারাত্মক আহত ছাত্র

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে সেবা দানকারীদের সাথে কর্মশালা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক পেলেন সুনামগঞ্জের মেয়ে নীপা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে ওপেন হাউস ডে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সৈয়দপুরে প্লাজা নির্বাচনকে কেন্দ্র করে মাত্রাতিরিক্ত পলিথিনে মোড়ানো পোস্টার , নিরব পরিবেশ কর্মকর্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: নিহত ৪৬, আহত ৭০০

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওরা নজরদারিতে, যেকোনো মুহূর্তে গ্রেপ্তার: ডিবি প্রধান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পদে থাকতে বাধা নেই পররাষ্ট্রমন্ত্রীর, রিট খারিজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কাল যাত্রা শুরু আর্জেন্টিনার, প্রতিপক্ষ সৌদি আরব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানের বিপক্ষে ইংল্যান্ডের গোল উৎসব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce