আওয়ামী লীগ কখনো বিএনপির সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি : ওবায়দুল কাদের

পুণ্যভুমি ডেস্ক

অক্টোবর / ২০ / ২০২২

ওবায়দুল কাদের
ad-spce

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা মন গড়া বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে তাদের সমাবেশের প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা করছে । 

আজ বৃহষ্পতিবার রাজধানীর সেতু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 

সরকার বিএনপি’র সমাবেশে বাধা দেয়নি, বরং প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে উল্লেখ- করে ওবায়দুল কাদের বলেন, তাদের সমাবেশে লোক সমাগম হলে বলে, সরকার ব্যর্থ। আবার লোক সমাগম না হলে বলে, সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। 

তিনি বলেন, সরকার কিংবা আওয়ামী লীগ কখনো বিএনপির সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি, করবেও না।

চট্টগ্রামে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ বা সরকারের কোন বাধা ছিল কি? এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পরিবহন ধর্মঘটও তো হয়নি, তাহলে চট্টগ্রামে তাদের (বিএনপি’র)জনসভা স্থলই পূর্ণ হয়নি কেন? 

খুলনার সমাবেশ বাধাগ্রস্থ করতে বাস ধর্মঘটের যে কথা বলেছেন বিএনপি মহাসচিব, সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সেখানেও সরকার বা আওয়ামী লীগ কোন হস্তক্ষেপ করেনি, করবেও না।

তিনি বলেন, ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক শ্রমিক, তারা যদি তাদের পরিবহন ও শ্রমিকদের নিরাপত্তার অভাব বোধ করে তাহলে সরকার বা আওয়ামী লীগের কি করার আছে।

‘ওয়ান ইলেভেন আওয়ামী লীগ সৃষ্টি করেছিল’- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, ওয়ান ইলেভেনের আগে ক্ষমতায় কারা ছিলো? বিএনপিই তখন তাদের দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার লক্ষ্যে আইন সংশোধন করে বিচারপতিদের বয়স বাড়িয়ে বিতর্কের সৃষ্টি করেছিলো। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করেছিলো। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার সৃষ্টি এবং এম এ আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করে পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিলো বিএনপি।  এমতাবস্থায় ১/১১ তে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিলো বলে মনে করেন কাদের।

ad-spce

রাজনীতি

ad-spce

সর্বশেষ আপডেট

আওয়ামী লীগ কখনো বিএনপির সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি : ওবায়দুল কাদের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেপ্টেম্বরে চা উৎপাদনের নতুন রেকর্ড

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে নদী ভাঙন : ৫০টি গ্রামের ৫শতাধিক পরিবার আতংকে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় বেতনস্কেল বাস্তবায়নের দাবিতে গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন জেলা শাখার মানববন্ধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গত ৬বছর ধরে মাটিয়ান হাওড়ে সংযোগ সড়ক বিহীন ৩১লাখ টাকার সেতু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মৌলভীবাজারে ভোক্তা অধিকারের অভিযান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাংলাদেশকে উচ্চ ক্ষমতা সম্পন্ন চুল্লি দেওয়া হবে : রোসাটম ডিজি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা,জ্বর হলে বিনামূল্যে এনএস-ওয়ান পরীক্ষার পরামর্শ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৪৫ দিনের মাথায় পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’, ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce