জাতির সূর্য সন্তান, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শতবয়সী
প্রবীণ মুরব্বি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মতিচাঁন মৃত্যুবরণ করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের
নেতৃবৃন্দ।
এক শোক
বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন
আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার
মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মহান আল্লাহ্পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
শনিবার
(২৯ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটায় স্থানীয় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী সহ অসংখ্য
গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন আওয়ামী লীগের নিবেদিত প্রাণ। নিবেদিত এই
নেতা গত ১৫ সেপ্টেম্বর ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনেও বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন।