ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জেলা কমিটির অভিষেক ও ডেঙ্গু বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

অক্টোবর / ৩০ / ২০২২

ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জেলা কমিটির অভিষেক ও ডেঙ্গু বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
ad-spce

বাংলাদেশ ফার্মেসী চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলা শাখার নব গঠিত কমিটির অভিষেক ও ডেঙ্গু বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি হাকীম মো: ছাদুল্লাহ বাচ্চু এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো: সোনাম উদ্দিন সোহেল, সরকারী ইউনানী আয়ুর্বেদিক কলেজের প্রভাষক ডা. আক্তার হোসেন, ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বারেক, সিলেট টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক মাহবুবুর রহমান রনি।
মেহরাজ ফেরদৌস মাধুর্য্য এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ফাউন্ডেশনের সিলেট জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মো: শাহেদ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো: খুরশেদ আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো: নুরুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি মো: জাহাঙ্গীর আলম, মো: রুহুল আমিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তাপস কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার মুন্নি, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদিকা তানিয়া ফেরদৌস, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, দপ্তর সম্পাদক নয়ন হোসেন, সদস্য মো: আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা শাখার নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় মহাসচিব মো: সোনাম উদ্দিন সোহেল নব-নির্বাচিত সিলেট জেলা কমিটির নাম ঘোষণা করে আইডি কার্ড ও সনদপত্র প্রদান করেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জেলা কমিটির অভিষেক ও ডেঙ্গু বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাসেল আহম্মেদ’র ১৬তম মৃত্যু বার্ষিকীতে সিলেট জেলা যুব মৈত্রীর আলোচনা সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্যাংকিং বিধি-বিধান মেনে কাজ করার মাধ্যমে পূবালী ব্যাংক জনগণের আস্তার প্রতীকে পরিণত হয়েছে : উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাৎ হোসেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সৈয়দপুর কমিউনিটি পুলিশিং ডে পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট বিভাগীয় গণ সমাবেশ থেকে সুনামি সৃষ্টি করে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে : খন্দকার আব্দুল মুক্তাদির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাস বন্ধে সিএনজি-অটো রিক্সার অতিরিক্ত ভাড়ায় দূর্ভোগে যাত্রীরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে পাহাড় টিলায় চাষ হচ্ছে বিদেশি কফি কাজুবাদাম ও আনারস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বালুচরে ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন শফিউল আলম চৌধুরী নাদেল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অনিয়ন্ত্রিত পর্যটনে দূষণে টাঙ্গুয়ার হাওর, হুমকিতে হাওরকেন্দ্রীক কৃষি ও মৎস্য সম্পদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শ্রীমঙ্গলে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce