বিশ্বনাথের প্রথম উপজেলা চেয়ারম্যান প্রথম মেয়র হয়ে ইতিহাস গড়লেন!

বিশ্বনাথ প্রতিনিধি

নভেম্বর / ০২ / ২০২২

বিশ্বনাথের প্রথম উপজেলা চেয়ারম্যান প্রথম মেয়র হয়ে ইতিহাস গড়লেন!
ad-spce

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের নির্বাচনে ১৯৮৫ সালে প্রথম উপজেলা চেয়ারম্যান হিসেবে নাম লিখিয়াছেন মুহিবুর রহমান। পরবর্তীতে আবারও নির্বাচিত হয়ে দশ বছর উপজেলাবাসীর উন্নয়নে অবদান রাখেন। কয়েকবার জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ও লড়ছেন তিনি। বিজয়ী প্রার্থীর ছিলেন নিকটতম। সর্বশেষ ২০১৯ সালে বিশ্বনাথ কে প্রথম পৌর সভায় উন্নীত করায় ২০২২ সালের ২রা নভেম্বর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে সরকার দলীয় প্রার্থীসহ ছয়জন মেয়রপ্রার্থী কে হারিয়ে বিপুল ভোটের ব্যবধানে প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়ে পূর্ণরায় ইতিহাস গড়ছেন।বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে জগ প্রতিকে ৮৪৭৪ ভোট পেয়ে রেকর্ড গড়ে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও আলোচিত আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ নৌকা প্রতিকে পেয়েছেন ৩২৬৩ ভোট।
এছাড়া, স্বতন্ত্র মেয়র প্রার্থী যুক্তরাজ্য বিএনপি নেতা মুমিন খান মুন্না তার মোবাইল ফোন প্রতিকে পেয়েছেন ৩০৭০ ভোট এবং অপর স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা বিএনপি নেতা জালাল উদ্দিন পেয়েছেন ৩০১৭ ভোট।
এবিষয়ে নবনির্বাচিত মেয়র মুহিবুর রহমান বলেন, আমার অতীত কর্মকে স্মরণ করে সাধারণ জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে বুঝিয়ে দিয়েছে বিশ্বনাথের মানুষ উন্নয়নে বিশ্বাসী। এই বিজয় জনগণের। জনগণকে সাথে নিয়ে বিশ্বনাথ পৌর সভাকে একটি মডেল পৌর সভায় রুপান্তর করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে, বিশ্বনাথে পৌরসভার প্রথম কাউন্সিলর হলেন যারা
বিশ্বানাথে প্রথম পৌর মেয়র নির্বাচিত হয়েছেন দুই বারের সাবেক উপজেলার চেয়ারম্যান মুহিবুর রহমান। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ পৌরসভায় ইভিএমের মাধ্যমে ২০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিশ্বনাথে পৌরকাউন্সিলর পদে যারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন- ১নং ওয়ার্ডে রাজুক মিয়া রাজ্জাক (উটপাখি), ২নং ওয়ার্ডে ফজর আলী (স্ক্রু ড্রাইভার), ৩নং ওয়ার্ডে মোহাম্মদ সুমন (উটপাখি), ৪নং ওয়ার্ডে মুহিবুর রহমান বাচ্চু (পাঞ্জাবি), ৫নং ওয়ার্ডে রফিক মিয়া (উটপাখি), ৬নং ওয়ার্ডে বারাম উদ্দিন (ডালিম), ৭নং ওয়ার্ডে জহুর আলী (পাঞ্জাবি), ৯নং ওয়ার্ডে শামীম আহমদ (পানির বোতল)।
অপরদিকে, সংরক্ষিত ১নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন (চশমা), ২নং ওয়ার্ডে রাসনা বেগম (আনারস) ও সংরক্ষিত ৩নং ওয়ার্ডে লাকী বেমেকে (আনারস) বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

বিশ্বনাথের প্রথম উপজেলা চেয়ারম্যান প্রথম মেয়র হয়ে ইতিহাস গড়লেন!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট ক্যালিগ্রাফি সোসাইটি একদিন প্রাতিষ্ঠানিক রুপ ধারণ করবে: আরিফুর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাবি প্রেসক্লাবের সাথে দিক থিয়েটারের মতবিনিময়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সরকার কৃষকদের সব ধরণের সুবিধা দিচ্ছে: মোশাররফ হোসেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথ: ভোটকেন্দ্রে মিছিল, ধাওয়া পাল্টা ধাওয়া, লাটিচার্জে আহত ৪, আটক ৪

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঐতিহাসিক জেলহত্যা দিবসে মহানগর আওয়ামী লীগের কর্মসূচী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কে হচ্ছেন ১ম মেয়র?ভোট গ্রহণ আজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মহানগর আওয়ামী লীগের সাথে ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce