বৈশ্বিক গ্যাস ও বিদ্যুতের বিপর্যয় থেকে হেফাজতের জন্য মসজিদ সহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়ার আহবান: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

বিজ্ঞপ্তি

অক্টোবর / ২৮ / ২০২২

বৈশ্বিক গ্যাস ও বিদ্যুতের বিপর্যয় থেকে হেফাজতের জন্য মসজিদ সহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়ার আহবান: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ
ad-spce

গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে সম্প্রতি জ্বালানি সংক্রান্ত বিষয়ে সরকারের জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহীর বক্তব্যে গভীর উদ্বোগ-উৎকণ্ঠা ও তীব্র নিন্দা প্রকাশ করে বলেন, করোনা মহামারী, জলবায়ু বিপর্যয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক মন্দার কারণে সারাবিশ্ব তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে।
গত ৪ অক্টোবর জাতীয় গ্রীডে বিপর্যয়ের ফলে দেশের ৬০ ভাগ এলাকা টানা ৪-৮ ঘন্টা পর্যন্ত পুরোপুরি বিদ্যুৎবিহীন ছিল রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগ সহ দেশের ৩২টি জেলা।
এমনিতে দেশে বিদ্যুৎ ও গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করছে। ভয়াবহ লোডশেডিং এর কারণে বেড়েছে চরম দুর্ভোগ। শিল্প-কারখানায় উৎপাদন কমেছে প্রায় ৪০ শতাংশ। হাসপাতালে চিকিৎসা, অপারেশন ও সেবাকার্যক্রম ব্যাহত হচ্ছে।
জ্বালানি উপদেষ্টা যেখানে জ্বালানির অপচয় ও গ্যাস-বিদ্যুৎ বিপর্যয়ের সমাধানের কথা না বলে, দায়িত্বহীন বক্তব্য জাতিকে হতাশ করেছে। দুর্নীতি, অব্যবস্থাপনা ও অনিয়মের ব্যাপারে জ্বালানি মন্ত্রণালয় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন। উন্নত বিশ্ব বহু আগে থেকেই কৃচ্ছতা সাধনে ও অপচয় রোধে নানা পদক্ষেপ গ্রহণ করে এর কার্যক্রম জোরদার করেছে। তখন আমাদের দেশে বিভিন্ন উৎসব পালনের নামে বিদ্যুতের সীমাহীন অপচয় দেশবাসী দেখে যাচ্ছে।
জাতীয় গ্রীডের বিপর্যয়ের জন্য সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনাকেই দায়ী করেছেন বিদ্যুৎখাত সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।
অপরদিকে ইনস্টিটিউট অব প্লানিং এন্ড ডেভেলপমেন্টের (আইডিপি) তত্ত¡াবধানের পরিচালিত একটি গবেষণার বরাতে গণমাধ্যম থেকে জানা যায়, বর্তমানে সারাদেশে প্রায় ২৮ লাখ ইউনিট শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করা হয়। এর বেশিরভাগই ঢাকায়। এই যন্ত্রগুলো গড়ে ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৈনিক ৮ ঘন্টা ব্যবহার করলে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালালে অন্তত ২৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। মোটকথা এসি বাড়াচ্ছে বিদ্যুতের চাহিদা। এসি ব্যবহারে নীতিমালা প্রণয়ন খুবই জরুরী হয়ে পড়েছে।
গ্যাস-বিদ্যুতের বিপর্যয় থেকে রক্ষা পেতে মহান আল্লাহর বিশেষ রহমত প্রয়োজন। সেইদিকে দেশবাসীকে ধাপিত হতে হবে। মোকাবেলা শব্দ পরিহার করে গ্যাস বিদ্যুতের তীব্র সংকট সমাধানের লক্ষ্যে জ্বালানি বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করে জরুরী উদ্যোগ নেয়া এখন সময়ের দাবী। নেতৃবৃন্দ আগামীকাল শুক্রবার বাদ জুম্মা জাতীয় মসজিদ বায়তুল মোকররম সহ সারাদেশে মসজিদে ও বিভিন্ন উপাসনালয়ে বৈশ্বিক গ্যাস ও বিদ্যুতের বিপর্যয় থেকে হেফাজতের জন্য সম্মানিত ইমাম-খতিব ও ধর্ম যাজকদের প্রতি বিশেষ দোয়া করার জন্য আহবান জানিয়েছে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটি।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

বৈশ্বিক গ্যাস ও বিদ্যুতের বিপর্যয় থেকে হেফাজতের জন্য মসজিদ সহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়ার আহবান: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুরমা নদীতে সেতু না থাকায় ভোগান্তিতে বাঘা ইউনিয়নের লক্ষাধিক মানুষ!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাবিতে ‘গোঁড়ামি ও অসহনশীলতা রোধে মুহাম্মদ সা: এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে শিক্ষক দিবসে বন্যার্ঢ র‍্যালী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে থানার নবাগত ওসির মতবিনিময় সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে জাল স্ট্যাম্প কোর্টফি সনাক্তে অভিযানে দুজন আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের নতুন ডিজি হামিদুল হক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রশাসনে বড় রদবদল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শ্রীমঙ্গল দিয়ে দেশে শীত প্রবেশ করবে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce