শাবিতে ‘গোঁড়ামি ও অসহনশীলতা রোধে মুহাম্মদ সা: এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি

অক্টোবর / ২৭ / ২০২২

শাবিতে ‘গোঁড়ামি ও অসহনশীলতা রোধে মুহাম্মদ সা: এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ad-spce

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে 'গোঁড়ামি ও অসহনশীলতা রোধে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের পরিচালক ও খতিব সাইফুল আজম বাবর আল আজহারী।
এসময় নবীজীর উদারতার কথা উল্লেখ করে সাইফুল আজম বাবর বলেন, মহানবী সা: ছিলেন অনেক উদারমনের। নবী সা: ইয়াহুদীদের কাছ থেকে টাকা ধার নিতেন, ইয়াহুদীরা তার কাছে থেকে টাকা ধার নিতো। নবী সা: বলেন, যারা আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করে তাদের উপাস্যদের গালাগালি করিও না। নবী সা: কে যখন বলা হয় যে হে নবী এই মানুষগুলো আপনাকে এতো কষ্ট দেয় আপনি বদদোয়া কেন করেন না। তখন নবী বলেন, আমাকে বদদোয়া করার জন্য পাঠানো হয় নি। এটাই ছিল নবীর উদারতা।
তিনি আরো বলেন, মহানবী সা: কে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছে। নবী এরশাদ করেন, আল্লাহ নিজে নমনীয়। আল্লাহ নম্রতাকে ভালোবাসেন এবং নম্রতার উপর আল্লাহ যে বিনিময় দান করেন সেটা গোঁড়ামির উপর দান করেন না। আল্লাহর নবী ছিলেন নম্রতা ও ভদ্রতার ক্ষেত্রে খুবই নমনীয়। তিনি কঠোর স্বভাবের ছিলেন না। যেকোনো মানুষ এসে রাসুল সা: কে প্রশ্ন করতে পারতেন। তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলামের সভাপতিত্বে ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম।
এছাড়া সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ad-spce

মহানগর

ad-spce

সর্বশেষ আপডেট

শাবিতে ‘গোঁড়ামি ও অসহনশীলতা রোধে মুহাম্মদ সা: এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে শিক্ষক দিবসে বন্যার্ঢ র‍্যালী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে থানার নবাগত ওসির মতবিনিময় সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে জাল স্ট্যাম্প কোর্টফি সনাক্তে অভিযানে দুজন আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের নতুন ডিজি হামিদুল হক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রশাসনে বড় রদবদল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শ্রীমঙ্গল দিয়ে দেশে শীত প্রবেশ করবে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাবিতে গুচ্ছের পরীক্ষা ছাড়াই ভর্তির সুযোগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনিশ্চিত বিজয় দেখে বানচাল করার চেষ্টা করা হচ্ছে ; মুহিবুর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce