ব্রাহ্মণবাড়িয়া থেকে উদয় নামে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

কানাইঘাট প্রতিনিধি

নভেম্বর / ২১ / ২০২২

ব্রাহ্মণবাড়িয়া থেকে উদয় নামে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ
ad-spce

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কান্দিপাড়া থেকে মোঃ আলরাজ আলী ভ‚ইয়া (উদয়) নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশু উদয়কে খোঁজতে কানাইঘাট উপজেলা সদরে ঘুরছেন তার পরিবারের সদস্যরা।
নিখোঁজ উদয়ের পিতা মোঃ আলমগীর ভ‚ঁইয়া আলম জানান, গত ১৫ সেপ্টেম্বর বিকাল অনুমান ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার টি.এ রোডের (লেবানন বাড়ি)’র নিজ বাসা থেকে উদয় বের হয়ে পরবর্তীতে আর বাসায় ফেরেনি। পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করে কোন সন্ধান না পেয়ে ঐদিনই ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়রী করেন, যার জিডি নং- ১৭৮৫।
নিখোঁজ উদয় ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের সময় তার পরনে ফুলহাতা সবুজ রং এর প্রিন্টের শার্ট ও আর্মি কালার ফুল প্যান্ট ছিল বলে তার পিতা আলমগীর ভূঁইয়া জানান। তার গায়ের রং- শ্যাম বর্ণ, উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, হালকা-পাতলা গড়ন।
নিখোঁজের পিতা মোঃ আলমগীর ভ‚ঁইয়া আলম আরো জানান, গত ১৮ নভেম্বর একটি সূত্রে জানতে পারেন তার নিখোঁজ ছেলে উদয়কে সিলেটের কানাইঘাট উপজেলা সদরে ঘোরাঘুরি করতে দেখা গেছে। সংবাদ পেয়ে তিনি সহ তার পরিবারের লোকজন আজ রবিবার সকাল থেকে কানাইঘাট উপজেলা সদরের বিভিন্ন এলাকায় উদয়কে খোঁজাখুজি করছেন। এমনকি তিনি কানাইঘাট থানা পুলিশকে বিষয়টি অবগত করে পুলিশের সহযোগিতা চেয়েছেন।
সিলেটের কোথাও যদি কোন ব্যক্তি নিখোঁজ উদয়ের সন্ধান পান তবে নিকটস্থ থানা পুলিশকে অথবা পিতার ব্যবহৃত মোবাইল ০১৭৮২-৮২২৭২৮ নাম্বারে যোগাযোগ করার জন্য নিখোঁজ উদয়ের পিতা আলমগীর ভ‚ঁইয়া আলম সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

ব্রাহ্মণবাড়িয়া থেকে উদয় নামে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারকে হারালো ইকুয়েডর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথে ইয়াবা সহ আটক: ২ 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এডভোকেট নাসির উদ্দীন খান’কে মহানগর হকার্স লীগের ফুলেল শুভেচ্ছা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুর সংঘর্ষে ৩ নির্মাণ শ্রমিক আহত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নীলফামারীতে আগাম আলু তুলতে ব্যস্ত আলু চাষীরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ববিদ্যালয়ে ই-নথি ব্যবস্থা চালু হলে দাপ্তরিক কাজে স্বচ্ছতা নিশ্চিত হবে: শাবি ভিসি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বড়লেখায় টিলা কাটার অভিযোগে পাঁচজনকে ২ মাসের কারাদণ্ড

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জের দিরাই আ,লীগের সম্মেলনে সংঘর্ষের ঘটনা আরও একটি মামলা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাজ্য যুবলীগ নেতা সৈয়দ কামরানকে সিলেট মহানগর যুবলীগের সংবর্ধনা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce