সম্মানজনক পেশা সাংবাদিকতা, শিক্ষকতা ও রাজনীতি: রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব

বিজ্ঞপ্তি

নভেম্বর / ২০ / ২০২২

সম্মানজনক পেশা সাংবাদিকতা, শিক্ষকতা ও রাজনীতি: রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব
ad-spce

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৎ সাহসী জাতির মহানায়ক ছিলেন। বঙ্গবন্ধুর মহান আদর্শের পথ ধরে জাতি আজ বিশ্বে মাথা উঁচু করে দাড়িয়েছে। শোয়েব বলেন, দেশে এক সময় সবচেয়ে সম্মানজনক পেশা ছিল সাংবাদিকতা, রাজনীতি ও শিক্ষকতা। কালের ক্রমান্বয়ে এ তিনটি পেশা এখন হোঁচট খেয়েছে। কারণ সঠিক আদর্শের পথ এখন অনেকেই ভুলে গেছে। লোভ-লালসায় পড়ে কিছু মানুষ সৎ আদর্শের নেতৃত্ব হারিয়ে ফেলেছে। রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব ১৮ নভেম্বর শুক্রবার রাত ৮টায় সিলেট মহানগরীর দরগা গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদের হল রুমে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা কমিটি আয়োজিত অভিষেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সংগঠনের সভাপতি রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে রেজিস্ট্রার শোয়েব বলেন, বুনিয়াদি ও অনুসন্ধানী সাংবাদিকতা জাতির উন্নয়ন, অগ্রগতি এগিয়ে দেয়। অপসাংবাদিকতা জাতির সব কিছু ধ্বংস করে দেয়। সেজন্য যোগ্য সাংবাদিকতা পেশাই পারে জাতিকে নতুন মাত্রায় উজ্জিবিত করতে। শোয়েব বলেন, ৭১ এর মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়ে এ দেশকে স্বাধীন করে দেন। আমরা তাঁর কাছে চির ঋণী। বঙ্গবন্ধুর মহান আদর্শের কাজ গুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিকার অর্থে শিক্ষা, উন্নয়ন ও প্রযুক্তি ক্ষেত্রে জাতির প্রজন্মকে অনেক দূর এগিয়ে দিয়েছেন। এখন প্রযুক্তি নিয়ে প্রজন্মরা বছরে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা করতেছে। এ সুযোগ সুবিধা সমগ্র জাতি ভোগ করছে। রেজিস্ট্রার শোয়েব বলেন, সমাজ হলো সবচেয়ে বড় পরিবার। সমাজ সুষ্ঠু থাকলে মানুষও ভালো হয়ে যায়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন বলেন, বঙ্গবন্ধু ও ৭১ এর মুক্তিযুদ্ধকে যারা এড়িয়ে চলেন, তারা ভুল করছেন। দেশের মাটি ও মানুষ সম্পর্কে দেশপ্রেম যারা করতে পারে না, তারা মানুষকে সেবা দিতেও জানে না। তিনি যোগ্যতা সম্পন্ন সাংবাদিকদের দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য দেন দৈনিক সিলেট পূণ্যভ‚মি পত্রিকার সম্পাদক আবু তালেব মুরাদ, বাংলাদেশ বেতারের (অবঃ) মুখ্য উপস্থাপক বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম, বিশিষ্ট চিত্রগ্রাহক আতাউর রহমান আতা, কলামিস্ট এডভোকেট মোহাম্মদ জুয়েল, এডভোকেট মামুনুর রশীদ, সাংবাদিক লিয়াকত আলী খান, বিশিষ্ট লেখক ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আক্তার হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এস.এম জহুরুল ইসলাম, মোঃ হোসাইন কবির, যুগ্ম সম্পাদক শাহারুল ইসলাম মন্ডল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কলামিস্ট তাজ উদ্দিন, দপ্তর সম্পাদক শহীদ আহমদ খান সাবের, তরুণ সমাজ সেবক এম.কে সোলায়মান হোসেন। এসময় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রকাশনা সম্পাদক আতিকুল আম্বিয়া আতিক, সংগঠনের সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি ধ্রæব গৌতম, সহ-সভাপতি ডাঃ এম.কে খান, বিষু দেবনাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ হান্নান শিপন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক কবি কামাল আহমদ। শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের সদস্যদের মধ্যে সদস্য সনদ বিতরণ করেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সম্মানজনক পেশা সাংবাদিকতা, শিক্ষকতা ও রাজনীতি: রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ’র বার্ষিক ওয়াজ রবিবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে পাগলি মা হলেও বাবা হল না কেউ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম পরিচালনা কমিটি সুনামগঞ্জ সদর উপজেলা শাখা কমিটির পরিচিতি ও আলোচনা সভা 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অবৈধ যানবাহন বন্ধের দাবিতে সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট সেই সড়কে অবৈধ ইজিবাইক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে মটর সাইকেল চাপায় শিশু নিহত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না সংকট উত্তোরণের এটি পথ: মির্জা ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সারাবিশ্বে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই হবে : ওবায়দুল কাদের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মেসিকে বলেছি ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিল শিরোপা জিতবে : নেইমার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বন্যায় সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কে ১০০ কোটি টাকার ক্ষতি, মেরামতহীন সড়কে জনদুর্ভোগ চরমে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce