সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের
নোয়াডর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেমের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার
বিকালে তার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায়
রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
দোয়ারাবাজার
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ
উপস্থিতিতে দোয়ারাবাজার থানার এস আই সুপ্রাংশু দে দিলু নেতৃত্বে পুলিশ
সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বোগলাবাজার ইউনিয়নের
চেয়ারম্যান মিলন খান,সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, দোয়ারাবাজার উপজেলা
মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সফর আলী, দোয়ারাবাজার উপজেলার বীর
মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, পাঁচ পুত্র, দুই কন্যা এবং অসংখ্য আত্মীয়স্বজনকে রেখে গেছেন।