দুর্নীতিবাজ ও বাজীগরদের বিরুদ্ধে আরো একটি মুক্তিযুদ্ধ গড়ে তোলার আহবান: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

বিজ্ঞপ্তি

ডিসেম্বর / ১৪ / ২০২২

দুর্নীতিবাজ ও বাজীগরদের বিরুদ্ধে আরো একটি মুক্তিযুদ্ধ গড়ে তোলার আহবান: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
ad-spce

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের নেতৃত্বে ১৪ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৯টায় সিলেট শহিদ ডা: শামসউদ্দিন স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের আগে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়। গণজমায়েতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদেন করে বলেন, শাহজালাল, শাহপরাণ, শাহ মকদুম, তিতুমীর (র.) সর্বপরি বঙ্গবন্ধু, লাখ শহীদের গড়ে ওঠা এই বাংলাদেশকে নিঃশেষ করে দেয়ার জন্য অক্টোপাসের মত দুর্নীতিবাজরা ঘিরে ফেলেছে। দুর্নীতির উৎসস্থল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয় সম্পত্তি হিসাব দাখিলের বিধান ছাড় দেয়ার মাধ্যমে সরকার আমলাদের কাছে সারেন্ডার করেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি রোধে এখনো ন্যায়পাল কার্যক্রম চালু হয়নি। দুর্নীতিবাজদের কারণে সর্বক্ষেত্রে আজ বিশৃঙ্খলা বিরাজ করছে। গরীব ও সাধারণ মানুষ এর মাশুল দিচ্ছেন। একাত্তরের ন্যায় শহীদ বুদ্ধিজীবীদেরকে অনুসরণ করে শীর্ষ দূর্নীতিবাজদের শায়েস্তা করার লক্ষে দেশের বর্তমান বুদ্ধিজীবীদেরকে ঐক্যবদ্ধ ভাবে দুর্নীতিবাজ ও বাজীগরদের বিরুদ্ধে আরো একটি মু্িক্তযুদ্ধ গড়ে তোলার আকুল আহবান জানান।
কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতয়ালী ফলিক এর পরিচালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মামুন রশীদ, কেন্দ্রীয় সদস্য সরোজ ভট্টাচার্য্য, সন্তোষ দেব, সাংবাদিক শহিদ আহমদ খান, শাহিদুর রহমান জুনু, দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সাবেক সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক রিকন তালুকদার লিকন প্রমুখ।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

দুর্নীতিবাজ ও বাজীগরদের বিরুদ্ধে আরো একটি মুক্তিযুদ্ধ গড়ে তোলার আহবান: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে ১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গাইডস আন্দোলনের মাধ্যমে আজ নারী সমাজ একটি শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে আছে : সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জৈন্তাপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শহীদ বুদ্ধিজীবী দিবসে মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ক্রোয়েশিয়াকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মেসি-আলভারেজের গোলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে বেড়েছে সরিষা চাষ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রথাগত ও অপ্রথাগত হুমকি মোকাবেলা করুন : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce