শাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

শাবি প্রতিনিধি

ডিসেম্বর / ১৪ / ২০২২

শাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন
ad-spce

শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করেছে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলামের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপাচার্য বলেন, বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় না থাকলে বাংলাদেশকে আবার পাকিস্তানের আমলে নিয়ে যাওয়া হবে। এদেশে প্রগতিশীল বলতে কোনো জিনিস থাকবে না। দেশে প্রগতিশীল বুদ্ধিজীবী যারা আছেন তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হতে পারে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে বঙ্গবন্ধু কন্যা কাজ করে যাচ্ছেন। তিনি নেতৃত্বে আছেন বলে স্কুলে পাঠ্যপুস্তকে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস পড়াতে পারছি।
পূর্বে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে উল্লেখ করে তিনি বলে, যেকোনো ইন্টারভিউয়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রশ্ন করলে মেধাবী ছাত্ররাই সবকিছু বলতে পারে না। আমাদের স্বাধীনতার ইতিহাসকে ইচ্ছা করেই তারা বিকৃত করেছে। ছেলেমেয়েরা যাতে স্বাধীনতার ইতিহাস জানতে না পারে, বঙ্গবন্ধু সম্পর্কে জানতে না পারে, স্বাধীনতার চেতনা ধারণ না করতে পারে, সেজন্য তারা এ কাজ গুলো করে গেছে।
এসময় আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহŸায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান খান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে কর্মকর্তা, কর্মচারী ও শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দরাও বক্তব্য দেন।
এর আগে, সকাল পৌনে নয়টায় কালো ব্যাজ ধারণ এবং নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৯ টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ও ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া সন্ধ্যায় বঙ্গবন্ধু চত্বর ও শহীদ মিনারে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়।

ad-spce

মহানগর

ad-spce

সর্বশেষ আপডেট

শাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে ১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গাইডস আন্দোলনের মাধ্যমে আজ নারী সমাজ একটি শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে আছে : সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জৈন্তাপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শহীদ বুদ্ধিজীবী দিবসে মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ক্রোয়েশিয়াকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মেসি-আলভারেজের গোলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে বেড়েছে সরিষা চাষ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রথাগত ও অপ্রথাগত হুমকি মোকাবেলা করুন : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এ্যাপেক্সিয়ান চন্দন দাশকে অভিনন্দন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce