দুর্নীতির লাগাম টেনে ধরতে ন্যায়পাল নিয়োগ ও কার্যক্রম চালুর বিকল্প নেই: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

বিজ্ঞপ্তি

নভেম্বর / ১৫ / ২০২২

দুর্নীতির লাগাম টেনে ধরতে ন্যায়পাল নিয়োগ ও কার্যক্রম চালুর বিকল্প নেই: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
ad-spce

সম্পত্তির হিসাব দাখিলের বিধান, দুর্নীতি রোধে সৎ ও যোগ্য লোকদের প্রার্থী করা সহ কয়েকটি দাবীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পূর্ব ঘোষিত এক বিরাট জনসভা ১৫ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটের সময় ঐতিহ্যবাহী কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন।
সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন এডভোকেট বলেন, জাতীয় নির্বাচন ও ক্ষমতার পালা বদলের সময়কে সামনে রেখে বড় বড় রাজনৈতিক দল মাঠে-ময়দানে সরগরম। আপসোসের বিষয় বড় বড় দুর্নীতি ও দুর্নীতিবাজদের দমনে তাদের কোন বক্তব্য নেই। দুর্নীতিবাজদের বিরুদ্ধে মৃত্যুদÐের বিধান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি, অত্যাচার সুরাহার বিষয়ে তারা খুবই নিরব। দেশের দেশের উন্নয়ন ও দুর্নীতি রোধে ন্যায়পাল নিয়োগ ও কার্যক্রম চালু হলে দুর্নীতি কমবে এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। সম্পত্তির হিসাব দাখিলের বিধান স্থগিতের প্রস্তাব অবিলম্বে বাতিল করে তিনি বলেন, ১৯৯১ সালে পর থেকে ২০২২ সাল পর্যন্ত যে সমস্ত রাজনীতিক, ব্যবসায়ী ও আমলাগণের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বা অন্য কোন ভাবে দুর্নীতির মামলা বা ফৌজদারী মামলা হয়েছিল বা যেসব মামলা বিচারাধীন ছিল এবং পরবর্তীতে মামলা সমূহ প্রশ্নবিদ্ধ পদ্ধতিতে প্রত্যাহার করা ও আইনের ফাঁক-ফোকরে খারিজ বা অন্য কোন পন্থায় নিষ্পত্তি হওয়া ঐসব অভিযুক্ত ব্যক্তিগণকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ অযোগ্য ঘোষণা করতে হবে। স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে অস্থায়ী সরকারের মেয়াদ দু’বছর ও নির্বাচিত সরকারের মেয়াদ ৬ বছর সংবিধানে অন্তর্ভুক্ত করে ক্ষমতার ভারসাম্য ও উচ্চ পর্যায়ে দুর্নীতি সহনীয় পর্যায়ে রাখার জোর দাবী জানান।
প্রধান বক্তার বক্তব্যে জননেতা মকসুদ হোসেন বলেন, উন্নত বাংলাদেশে বিনির্মাণে দুর্নীতি মুক্ত জাতীয় নেতৃত্ব খোঁজে বের করা সময়ের দাবী। এটা বাস্তবায়নে প্রতারণা মূলক ঋণ সিডিউলিং সুবিধা বাতিল করে, ঋণ খেলাপীদের সংসদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতায় অযোগ্য ঘোষণা করতে। গত ১০ বছর বা তদ্দঊর্ধ্বকাল যাবৎ বিরতিহীন দলীয় কাজে সম্পৃক্ত আছেন বা দলের বিভিন্ন কাজে নেতৃত্ব দিতেছেন কেবল তাদেরকেই দলীয় প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে মনোনয়ন দিতে হবে। পাশাপাশি নির্বাচনের ৩ মাস পূর্বে নির্বাচনী এলাকায় দলীয় কাউন্সিল বা কনভেনশন করে তৃণমূলের ভোটে দলীয় প্রার্থী বাছাই করতে হবে। কেন্দ্র থেকে কোন প্রার্থীকে মনোনয়ন প্রদান পদ্ধতি বাতিল করতে হবে। রাজনৈতিক দল সমূহের আয়ের উৎস ও ব্যয়ের খাত সুস্পষ্টভাবে আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন কমিশনে দাখিল করতে হবে। যেসব প্রার্থীর বিষয় সম্পত্তি নিয়ে কোন বিতর্ক নেই কেবলমাত্র তারাই আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতার যোগ্য হওয়ার নির্বাচনী সংশোধন করতে হবে। দ্বৈত নাগরিক নির্বাচনে অংশ গ্রহণ পুরোপুরি নিষিদ্ধ করে উপজেলা পরিষদ কার্যক্রমে কোন রূপ হস্তক্ষেপ করবেন না মর্মে সংসদ নির্বাচনী ফরমে প্রার্থীগণ হলফসহ অঙ্গীকারনামা দেয়া বিধান কার্যক্রর করতে হবে।  
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী বলেন, বৈশ্বিক সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় মোকাবেলা শব্দ ব্যবহার না করে নাজাত বা পরিত্রাণ শব্দ ব্যবহার করলে আমরা দুর্যোগ থেকে রক্ষা পাবো ইনশাআল্লাহ।
দুর্নীতি মুক্তকরণ বাংলদেশ ফোরাম কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম শিতাবের পরিচালনায় বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, মৌলভীবাজার জেলার শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস, সাবেক প্রচার সম্পাদক শাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় সদস্য আমিরুল ইসলাম চৌধুরী আমনু, কয়েছ আহমদ সাগর, আফছারুজ্জামান আফছর, সরোজ ভট্টাচার্য্য, সন্তোষ দেব, দুর্নীতি মুক্তকরণ বাংলদেশ যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমাম হোসেন, সিনিয়র সহ সভাপতি নিয়াজ কুদ্দুস খান, সহ সভাপতি নুরুল ইসলাম জিতু, সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য আজিজুল হক কাজী, বিজয় চন্দ্রনাথ বিপ্লব, আরিফুল ইসলাম নাহিদ, হেলাল আহমদ চৌধুরী, রিপন আহমদ, মহানগর হকার্স সমবায় সমিতির সাধারণ সম্পাদক খোকন ইসলাম, শাহজাহান মিয়া, দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের সভাপতি কামাল আহমদ প্রমুখ।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

দুর্নীতির লাগাম টেনে ধরতে ন্যায়পাল নিয়োগ ও কার্যক্রম চালুর বিকল্প নেই: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আগামী ১৯ নভেম্বর দলমত নির্বিশেষে গণসমাবেশে যোগদান করে সকল অপকর্মের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে : কাইয়ুম চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্যক্তি মালিকানাধীন জমিকে রেলওয়ের দেখিয়ে লিজ দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিতে তৎপর একটি চক্র

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের কোন কমিউনিটি সেন্টার ফাঁকা নেই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আলমপুরে সিএনজি ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর: ৩ লক্ষাধিক টাকা লুট

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মাহা-সিলেট জেলা প্রেসক্লাব বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিনের ফলাফল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে আ.লীগের সম্মেলনকে ঘিরে আনন্দের চেয়ে বেদনা বেশি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুড়ীতে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সি‌লেট চেম্বার (এস‌সি‌সিআই) ও এসএমই ফাউন্ডেশন উদ্যোগে উদ্যোক্তা সৃ‌ষ্টি কর্মশালা অনু‌ষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নারীদের উন্নয়ন ও স্বাবলম্বীর লক্ষে আয়মূলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce