একাত্তরের পরাজিত শত্রুরা এখনও সক্রিয় : শহীদ বুদ্ধিজীবী দিবসে বিভাগীয় কমিশনার

বিজ্ঞপ্তি

ডিসেম্বর / ১৫ / ২০২২

একাত্তরের পরাজিত শত্রুরা এখনও সক্রিয় : শহীদ বুদ্ধিজীবী দিবসে বিভাগীয় কমিশনার
ad-spce

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, একাত্তরের পরাজিত শত্রুরা এখনও সক্রিয়। মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করে স্বাধীনতা ঠেকাতে না পেরে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। এখন বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে একের পর এক চক্রান্ত করে যাচ্ছে; কিন্তু সকল চক্রান্ত-ষড়যন্ত্রের জাল ছিন্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার সকালে সিলেট জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশের রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তৌছিফ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক এ এস এম কাশেম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, তথ্য অফিসের উপপরিচালক মো সালাউদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, গণতন্ত্র থাকলে উন্নয়ন হয়। গণতন্ত্র নিশ্চিত হয়েছে বলেই বাংলাদেশ বিশ্বেএখন উন্নয়নের রোল মডেল। ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপ নিচ্ছে।
তিনি বলেন, ইতিহাস মনে শক্তি জোগায়-সাহস বাড়ায়। তাই নতুন প্রজন্মকে বাঙালির মুক্তিসংগ্রামের প্রকৃত ইতিহাস জানতে দিতে হবে।
ড মুহাম্মদ মোশাররফ হোসেন জানান, ১৯৭১ সালের ১০ ডিসেম্বরের পর পরই পাকিস্তানি হানাদার বাহিনী আলবদর আলশামস ও রাজাকারদের তৈরি করা তালিকা অনুযায়ী বুদ্ধিজীবী হত্যা শুরু করে।
আলোচনা সভার বিশেষ অতিথি ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, শত্রু যখন নিশ্চিত হয়ে যায় পরাজয় আসন্ন তখনই দেশসেরা মেধাবী হত্যায় মেতে উঠে। একাত্তরে বাংলাদেশে তাই ঘটেছিল; কিন্তু বাঙালি জাতি থেমে যায়নি-স্বাধীনতার স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছে।
এসএমপি কমিশনার মো নিশারুল আরিফ বলেন, স্বাধীনতার শত্রুরা জাতির মেরুদণ্ড ভেঙে দিতেই কবি, সাহিত্যক, শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী, দার্শনিক ও বিজ্ঞানীদের হত্যা করে।
পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সবাইকে সজাগ থাকার আহবান জানিয়ে বলেন, বাংলাদেশ বিরোধী চক্রান্ত চলছে। জঙ্গি ও মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, জামায়াতে ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দল এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সম্মিলিতভাবে সকল চক্রান্ত-ষড়যন্ত্র নির্মূল করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়ার আহবান জানান।
সহকারী কমিশনার মো মাহবুবুল ইসলাম ও সহকারী কমিশনার সাদিয়া বিনতে সোলায়মান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

একাত্তরের পরাজিত শত্রুরা এখনও সক্রিয় : শহীদ বুদ্ধিজীবী দিবসে বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আওয়ামী লীগ কখনো মানবাধিকার লঙ্ঘন করে না : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও মুক্তিযুদ্ধের সিনেমা প্রদর্শন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে পিটিআই বধ্যভূমিতে পুষ্পস্তবক অপর্ণ ও মোমবাতি প্রজ্জ্বলন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজের দাফন সম্পন্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেতু নির্মাণ হলেও সরু সড়ক,ঝুঁকিপূর্ণ বেইলি সেতু থাকায় দূর্ভোগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারলেই বুদ্ধিজীবীদের আত্মত্যাগ সার্থক হবে: বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হাওরে ডানা মেলে বিচরণ করছে বেকার যুবকদের স্বপ্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce