হাওরে ডানা মেলে বিচরণ করছে বেকার যুবকদের স্বপ্ন

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি

ডিসেম্বর / ১৫ / ২০২২

হাওরে ডানা মেলে বিচরণ করছে বেকার যুবকদের স্বপ্ন
ad-spce

হাওরে ইরি-বোরো ধানের উৎপাদনের পাশাপাশি শত শত হাঁস ডানা মেলে বিচরন করে দিন ভর। হাওরে খাবার খেয়ে সন্ধ্যায় ফিরছে হাঁস গুলো খামারে। এর পাশেই বাসস্থান(উড়া)তৈরী করে রাতে অবস্থান করছে খামারীরা। রাতে হাঁস গুলো সেখানে পারে ডিম। আর সকাল হলেই এই ডিম সংগ্রহ করে আবারও হাওরে হাঁস নিয়ে যায় খামারীরা। আর এই কাজটি করছে হাওরাঞ্চলের পরিশ্রমী শত শত বেকার যুবকরা। তারা অনেক দিন বেকার জীবন কাটিয়ে কোন রখম প্রশিক্ষন ছাড়াই নিজেদের মেধা,পরিশ্রম ও নিজ উদ্যোগে এসব হাঁসের খামার তৈরি করেন।
আর এমনি চিত্রদেখা গেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে। শুধু এই উপজেলায় নয় জেলার ১১টি উপজেলার রয়েছে হাঁসের খামারীদের বিচরণ। এর কারন হিসাবে জানাযায়,হাওরাঞ্চলে পূর্বে ডিমের দাম ও চাহিদা কম থাকলেও বর্তমানে ডিমের চাহিদা রয়েছে প্রচুর পরিমানে আর দামও অনেক তাই য্বুকরা বেকার না থেকে গড়ে তুলেছে শতাধিক হাঁসের খামার।

জানাযায়,উপজেলায় ছোট বড় ২৩টি হাওরে হাঁসের খাবার প্রচুর পরিমানে রয়েছে তাই এখানে হাঁস লালন পালন সহজ মুনাফা ও বেশী হয়। ১৫০টির হাঁেসর খামারের অধিকাংশ মালিকই এক সময় বেকার ছিল। তাদের সরকারী বা বেসরকারী ভাবে হাঁসের খামার তৈরি বা লালন-পালন করার কোন ধরনের প্রশিক্ষন না নিয়ে শুধু মাত্র সাহস ব্যক্তিগত প্রচেষ্টায় আর নিজস্ব পুজি দিয়েই গড়ে তুলেছে এসব খামার। অনেকে মাত্র ১০/১৫হাজার টাকা পুজি নিয়ে প্রথমে খামার শুরু করলেও এখন গড়ে তুলেছেন লাখ লাখ টাকার হাঁসের খামার। এই খামারীরা ডিম উপজেলার চাহিদা মিটিয়ে ভৈরব,সিলেট,ঢাকাসহ সারা দেশে সরবরাহ করছে। কিন্তু করোনা ও পর পর বন্যায় তাদের কষ্টের গড়া খামার ক্ষতির মুখে পরে কিন্তু পায় নি সরকার বা বেসরকারী কোন সহায়তা। এরপরও হাল ছাড়ে নি তারা। আবারও শুরু করেছে নতুন উদ্যোমে সাফল্য আর স্বপ্নের বাস্থবায়নের জন্য।
খামারীদের সাথে কথা বলে জানাযায়,হাসেঁর খাবার তালিকার প্রধান শামুখ তাই নিজেরাই সারাদিন রোধে,বৃষ্টিতে বিজেঁ বিভিন্ন হাওর গুরে হাসেঁর খাবারের সংগ্রহের জন্য। অনেকে আবার বছর ভিত্তিক শ্রমিক নিয়োগ করেছেন হাঁেসর খাবার,দেখা শুনা ও খামার থেকে ডিম সংগ্রহ করার জন্য। আর হাওরে হাঁেসর খাবার ও লালন পালনের সুযোগ থাকার বিভিন্ন এলাকার গড়ে উঠেছে লাখ লাখ টাকার হাঁসের খামার। আর ডিমের পাইকাররা আগে থেকেই খামার মালিকদের সাথে যোগাযোগ করে ডিম সংগ্রহ করেন।
লক্ষীপুর গ্রামের খামারী রমজান মিয়া,মঞ্জু মিয়াসহ পরিশ্রমী খামারী যুবকদের সাথে কথা বললে তারা জানায়-আমরা অনেক দিন বেকার থেকে অন্যান্য জেলায় কাজ করতে গিয়ে দেখেছি হাঁসের খামার করে তারা লাভবান হয়েছে। আর আমাদের এলাকায় হাঁস পালনের সুযোগ ও হাঁসের খাদ্য রয়েছে প্রচুর পরিমানে। তাই প্রথমে ১০০শত হাঁস দিয়ে শুরু করি এখন খামারে ২হাজারের বেশী হাঁস রয়েছে। কোন ধরেনের প্রশিক্ষন ও সরকারী সহযোগীতা না পাওয়ায় করোনা কালিন সময়ে ও বন্যায় কষ্টের দিন পার করেছি। সরকারী সহায়তা পেলে আমরা আরো নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারতাম।
উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দোলা জানান-হাঁেসর মল,ইরি,বোরো ধানের উৎপাদনে ও সহায়ক ভূমিকা রাখছে। প্রাকৃতিক কারনেই এখানে হাঁস পালনের অনুকুল পরিবেশ রয়েছে। এতে করে বেকার যুবকরা বাড়তি আয়ের সুযোগ পেয়েছে।  
উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিব রহমান জানান,আমরা হাঁেস খামারীদের বিভিন্ন ভাবে প্রশিক্ষন দেওয়াসহ সাবির্ক ভাবে পরার্মশও দিয়ে থাকি। আমাদের পক্ষ থেকে সর্বাতœক সহযোগীতা করা হবে।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন-বর্ষায় মাছ ধরা ও শুষ্ক মৌসুমে বোরো ধান চাষের কাজ ছাড়া অন্য কাজের সুযোগ না থাকায় বেকার বসে না থেকে এক দল প্ররিশ্রমী যুবক তারা তাদের মেধা,পরিশ্রম এবং নিজ উদ্যোগে হাঁেস খামার করে লাভবান হয়েছে ও জীবন জীবিকা পরিচালিত করছে তা প্রসংশার দাবীদার।

ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

হাওরে ডানা মেলে বিচরণ করছে বেকার যুবকদের স্বপ্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রবাসীর বিরুদ্ধে পারিবারিক সম্পত্তি দখলের অভিযোগ আরেক প্রবাসীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট মহানগর ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট জেলা ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট জেলা শ্রমিক লীগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তৃণমুল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস এর উদ্যোগে ১৫-১৬ ডিসেম্বর পিঠা মেলা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce