গোলাপগঞ্জে চলন্ত সিএনজি চালিত অটোরিকশা সিলিন্ডার বিস্ফোরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি

নভেম্বর / ০৫ / ২০২২

গোলাপগঞ্জে চলন্ত সিএনজি চালিত অটোরিকশা সিলিন্ডার বিস্ফোরণ
ad-spce

গোলাপগঞ্জে চলন্ত সিএনজি অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। আগুন নিভাতে গিয়ে গাড়ির চালক কিছুটা আহত হয়েছেন। 
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার পৌর এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কের দাড়িপাতন এলাকায় এ ঘটনা ঘটে। 
আহত গাড়ি চালকের নাম জসিম উদ্দিন। তার বাড়ি কানাইঘাট উপজেলার দীঘিরপাড় গ্রামে।  
ফায়ার সার্ভিস ও চালক সূত্রে জানা যায়, গাড়িতে গ্যাস নিয়ে কানাইঘাটে যাওয়ার পথে (সিলেট-থ-১৩) দাড়িপাতন এলাকায় যাওয়া মাত্র হঠাৎ চলন্ত গাড়িতে আগুন ধরে যায়। এসময় চালক আগুন নিভানোর চেষ্টা করেন। আগুন নিভাতে গিয়ে চালক কিছুটা আহত হয়েছেন। খবর পেয়ে সাথে সাথে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। গাড়িতে চালক ছাড়া আর কোন যাত্রী ছিলেন না। 
গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী বলেন- একটি চলন্ত সিএনজি অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কোন হতাহতের খবর পাওয়া যায়নি।



ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

গোলাপগঞ্জে চলন্ত সিএনজি চালিত অটোরিকশা সিলিন্ডার বিস্ফোরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে ইয়াবার চালানসহ আটক ১

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মিশফাক আহমেদ মিশুর মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিশফাফ আহমেদ চৌধুরী মিশুর মৃত্যুতে মহানগর আওয়ামী লীগের শোক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সমবায় গঠনে কাজ করতে যুব সমাজের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মিশফাক আহমেদ মিশু'র মৃত্যুতে সিলেট জেলা আ'লীগের শোক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গুরুদেবের আকাঙ্খা এবং বাঙ্গালীর সাধনাকে ধারণ করে স্মৃতিধন্য হয়ে আছে শ্রীভ‚মি: কামরুল ইসলাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পাঁচদিন ধরে নিখোঁজ বিশ্বনাথের স্কুলছাত্র রবিউল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঠেলা-ভ্যান শ্রমিক ইউনিয়ন শাহপরান থানা শাখার আলোচনা ও কার্ড বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জৈন্তাপুরে সড়ক দূ-র্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত, আহত ২

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce