সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের অত্যন্ত পরিচত মুখ, সমাজকর্মী,
রাজনৈতিক সংগঠক, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি ও কলের গাড়ির প্রাণ পুরুষ
মিশফাফ আহমেদ চৌধুরী মিশু মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ
প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক
শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক
উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার
মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন
এবং দোয়া করেন মহান আল্লাহ্পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
শনিবার
(৫ নভেম্বর ২০২২) ভোরে রায়নগরস্থ নিজ বাসায় শ্বাসকষ্টজনিত কারণে তিনি
মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সাংস্কৃতিক
সহকর্মী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মিশফাক মিশুর মতো একজন দক্ষ
সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রয়াণে সিলেটের সাংস্কৃতিক অঙ্গন সহ সকল মহলে
শোকের ছায়া বহিছে। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে বিশাল শূন্যতা তৈরি হলো
যা পূরণ হবার নয়। তিনি কর্মগুণে মানুষের হৃদয়ে
বেঁচে থাকবেন।