জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর / ১৪ / ২০২২

জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন
ad-spce

সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। ১৪ ডিসেম্বর বুধবার দিবসটি উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আলোচনাসভা সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এতে সকল শ্রেণি-পেশার নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও এলজিইডি অফিসের ধীরেন্দ্র সূত্রধরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না। বক্তব্য রাখেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সাবেক প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজমুদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনষ্ট্রাক্টর হারুন রশীদ চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাবেল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মিন্টু সরকার, উপ-সহকারী প্রকৌশলী (পাউবো) হাসান গাজী প্রমূখ। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নিজাম উদ্দিন জালালী ও গীতাপাঠ করেন ধীরেন্দ্র সূত্রধর। এতে বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২২ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভাঃ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে দি এইডেড হাইস্কুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দুর্নীতিবাজ ও বাজীগরদের বিরুদ্ধে আরো একটি মুক্তিযুদ্ধ গড়ে তোলার আহবান: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে ১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গাইডস আন্দোলনের মাধ্যমে আজ নারী সমাজ একটি শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে আছে : সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জৈন্তাপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শহীদ বুদ্ধিজীবী দিবসে মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ক্রোয়েশিয়াকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce