হরমুজ প্রণালির পর এবার বাবেল মান্দেবও বন্ধের হুঁশিয়ারি ইরানের

পুণ্যভূমি ডেস্ক

মার্চ / ২৬ / ২০২৬

হরমুজ প্রণালির পর এবার বাবেল মান্দেবও বন্ধের হুঁশিয়ারি ইরানের
ad-spce

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের দ্বীপসমূহ কিংবা ভূখণ্ডের কোনো অংশে স্থল অভিযান বা নৌ-তৎপরতার মাধ্যমে চাপ সৃষ্টির চেষ্টা করে, তবে তেহরান বাবেল মান্দেব প্রণালিসহ যুদ্ধের আরও কয়েকটি কৌশলগত ফ্রন্ট খুলে দিতে পারে।
ইরানের একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বুধবার (২৫ মার্চ) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এই হুঁশিয়ারি প্রচার করেছে। লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে যুক্তকারী এই সমুদ্রপথটি বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট পয়েন্ট।

ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট ওই সূত্রটি জানায়, শত্রু পক্ষ যদি ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত হানে, তবে তারা প্রতিআঘাত হিসেবে ‘বিস্ময়কর’ সব নতুন রণক্ষেত্র তৈরি করবে। তিনি সুনির্দিষ্টভাবে বাবেল মান্দেব প্রণালির কথা উল্লেখ করে দাবি করেন, উত্তেজনা বৃদ্ধি পেলে ওই এলাকায় কার্যকর প্রতিরোধ গড়ে তোলার পূর্ণ সক্ষমতা ও সংকল্প ইরানের রয়েছে। বিশেষ করে তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য এই পথটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।

সূত্রটি আমেরিকানদের সতর্ক করে দিয়ে বলেন, হরমুজ প্রণালি নিয়ে কোনো হঠকারী পদক্ষেপ নেওয়া হলে তাদের চ্যালেঞ্জের তালিকায় আরও একটি নতুন প্রণালি যুক্ত হবে। উল্লেখ্য, বিশ্বজুড়ে সমুদ্রপথে হওয়া মোট তেল বাণিজ্যের প্রায় ১২ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি বড় অংশ এই বাবেল মান্দেব প্রণালি দিয়ে পরিবাহিত হয়। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে বিশ্বের মোট জ্বালানি পরিবহনের এক-পঞ্চমাংশের পথ ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ রয়েছে। এর ফলে ইতোমধ্যে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। এখন যদি বাবেল মান্দেব প্রণালিও হুমকির মুখে পড়ে, তবে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

ad-spce

আন্তর্জাতিক

ad-spce

সর্বশেষ আপডেট

হরমুজ প্রণালির পর এবার বাবেল মান্দেবও বন্ধের হুঁশিয়ারি ইরানের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সীতাকুণ্ডে চলন্ত চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কদমতলিতে বিএনপি নেতার বাসা থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জকিগঞ্জে সাড়ে ৩৯ লাখ টাকার ইয়াবা জব্দ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মিডিয়া হাউসের চেয়ে ইউটিউবারের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি: তথ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জ্বালানি সঙ্কট মোকাবেলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ বৈঠক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce