বিজ্ঞপ্তি
নভেম্বর / ০৫ / ২০২২
জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে সিলেট মহানগরীর ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল ৩ নবেম্বর বৃহস্পতিবার রাতে নগরীর দক্ষিণ সুরমার কদমতলীস্থ কাউন্সিলর তৌফিক বকস লিপনের অফিসে অনুষ্ঠিত হয়।
২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সাহেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান। প্রধান বক্তার বক্তব্যে রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ তৌফিক বকস লিপন।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা তাতীলীগের সভাপতি আলমগীর হোসেন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান শাহনুর, মঈন উদ্দিন, তেরু মিয়া, আজির উদ্দিন আজির, শাহীন আহমদ, আনোয়ার হোসেন, মুস্তাকিম কাওছার, দুলাল আহমদ, সেলিম আহমদ, শহীদুল হক, আনোয়ার আহমদ, জেলা তাতীলীগের সহ সভাপতি মুহিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল আহমদ রাজু, ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুবলীগ নেতা মুবিন হোসেন চৌধুরী, মহানগর ছাত্রলীগ নেতা আলী নেওয়াজ ছামী, ওয়ার্ড ছাত্র লীগের সভাপতি জুনেল আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা ফারুক আহমদ।
সভায় বক্তারা ঐতিহাসিক জেলহত্যা দিবসের বিভিন্ন সৃতিচারণ করে বলেন, ‘৩রা নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাবিধূর ও কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। ৭৫’র ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর এটিই ইতিহাসের দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়। বঙ্গবন্ধুকে হত্যার তিন মাসের অল্প সময়ের মধ্যে ষড়যন্ত্র করে এই নির্মম হত্যাকাÐ ঘটানো হয়। বক্তারা সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য নেতাকর্মীদের সবসময় সজাগ থাকতে হবে। যাতে এই ধরণের কলঙ্কজনক অধ্যায় আর রচিত না হয়। বক্তারা সকল প্রতিবন্ধকতা দূর করেই এগিয়ে যেতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।