সিলেটে চোরাই সাইকেল উদ্ধারে গিয়ে অস্ত্র পেল পুলিশ

পুণ্যভূমি ডেস্ক

নভেম্বর / ০৪ / ২০২২

সিলেটে চোরাই সাইকেল উদ্ধারে গিয়ে অস্ত্র পেল পুলিশ
ad-spce

সিলেট নগরীর মুন্সিপাড়ায় চোরাই বাইসাইকেল উদ্ধার করতে গিয়ে দেশীয় অস্ত্রের সন্ধান পেয়েছে পুলিশ। সেসব অস্ত্র জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশের এই অভিযানে সাতটি চোরাই বাইসাইকেলও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর জিন্দাবাজারস্থ কানিজপ্লাজার ষষ্ঠ তলায় অবস্থিত একটি গোডাউন থেকে গত ২৪ অক্টোবর ১৬টি বাইসাইকেল চুরি হয়। এ ঘটনায় ব্যবসায়ী জামাল উদ্দিন কোতোয়ালী থানায় মামলা করেন। পুলিশ গত বুধবার দুজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- মুন্সিপাড়ার শফিক মিয়ার ছেলে আবদুস শুকুর ও আব্দুল মতিনের ছেলে রিপন মিয়া।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদেরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যানুসারে কাল রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে মুন্সিপাড়ার দুটি বাসা থেকে ৭টি বাইসাইকেল উদ্ধার করা হয়।

এ ছাড়া রিপন মিয়ার বাসায় অভিযানকালে পাওয়া যায় দেশীয় অস্ত্র। এসব অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি রামদা, দুটি চাকু ও একটি জিআই পাইপ।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘বাইসাইকেল উদ্ধারে গিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র পেয়েছে পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে।’

তিনি জানান, চোরাইকৃত বাকি বাইসাইকেলগুলো উদ্ধারে তৎপর রয়েছে পুলিশ।

এদিকে, গ্রেফতার আবদুস শুকুর ৮টি মামলার এবং রিপন মিয়া ৭টি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।


ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেটে চোরাই সাইকেল উদ্ধারে গিয়ে অস্ত্র পেল পুলিশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষা কর্মকর্তাকে নিয়ে শিক্ষকদের দুপক্ষে হাতাহাতি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাকিরের বিরুদ্ধে ক্ষুব্ধ তৃণমূল, কেন্দ্রে নালিশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আজ সংবিধান দিবস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাঙালিরা কখনও কিছুতে পিছপা হয়না : জাতীয় সংবিধান দিবসে বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তারা দলের স্বার্থকে বড় করে দেখে: সংবিধান দিবসের আলোচনায় ড. কামাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিএনপি বেশি বাড়াবাড়ি করলে, খালেদা জিয়াকে আবারো জেলে পাঠানো হবে : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথ পৌর নির্বাচনে তিনজনের জামানত বাজেয়াপ্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আমলাদের বিষয় সম্পত্তির হিসাব প্রদানের দায়ে থেকে অব্যাহতি দেয়ার অর্থ দুর্নীতিকে বৈধতা দেয়া: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দলমতের উর্ধে থেকে একটি মডেল পৌর শহর গড়তে চাই : নবনির্বাচিত মেয়র মুহিবুর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce