জগন্নাথপুরে স্থগিতাদেশ অমান্য করে বড়ডহর জলমহাল বিক্রি, অতপর অবাধে মাছ নিধন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর / ৩০ / ২০২২

জগন্নাথপুরে স্থগিতাদেশ অমান্য করে বড়ডহর জলমহাল বিক্রি, অতপর অবাধে মাছ নিধন
ad-spce

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্থগিতাদেশ অমান্য করে বড়ডহর নামক জলমহালে অবাধে মাছ নিধন করা হচ্ছে। উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের হাওরে বড়ডহর নামক উন্মুক্ত পোনামাছ মজুদকরণ জলমহালটির অবস্থান। এবার জগন্নাথপুর উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি কর্তৃক এ জলমহালের ইজারা পান সুফলভোগী মৎস্যজীবি সমিতির সভাপতি কাজল সরকার। এতে বঞ্চিত হন আরেক সুফলভোগী মৎস্যজীবি সমিতির সভাপতি জিতেন্দ্র সরকার। এ নিয়ে জিতেন্দ্র সরকার সুনামগঞ্জ জেলা প্রশাসক বরবারে উক্ত জলমহালের ইজারা কার্যক্রম স্থগিত রেখে পুন:তদন্তের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে গত ১৫ জুন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ স্থগিতাদেশ প্রদান করেন।
এদিকে-অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কর্তৃক স্থগিতাদেশ অমান্য করে কাজল সরকারের লোকজন রাতে মাছ নিধন করতে পারে মর্মে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দেন জিতেন্দ্র সরকার। জগন্নাথপুর থানার এসআই ওবায়েদুল্লাহ জানান, অভিযোগের প্রেক্ষিতে আমার দুই দিন ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে পাওয়া যায়নি। এর মধ্যে ৩০ নভেম্বর বুধবার সকালে বড়-বড় জাল দিয়ে বড়ডহর জলমহালে মাছ ধরতে দেখা যায়। এ বিষয়ে অভিযোগকারী জিতেন্দ্র সরকার বলেন, কাজল সরকার ও তার অমৎস্যজীবি মহাজনরা তো জলমহাল আগেই অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন। এখন সরকারি স্থগিতাদেশ অমান্য করে অবাধে মাছ নিধন করা হচ্ছে। যা কোন অবস্থায় মেনে নেয়া যায় না। ফোনে জানতে চাইলে কাজল সরকার বলেন, শুনেছি আমাদের কমিটির দুই উপদেষ্টা মহাজনরা জলমহাল বিক্রি করেছেন। তবে কত টাকায় বিক্রি করেন আমি জানি না, সবই তারা জানেন।

ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

জগন্নাথপুরে স্থগিতাদেশ অমান্য করে বড়ডহর জলমহাল বিক্রি, অতপর অবাধে মাছ নিধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুড়ীতে জালিয়াতির মাধ্যমে জমি দখল করে বিক্রির অভিযোগ 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যাদুকাটা নদীতে শাহ আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতু নির্মান কাজ বন্ধ, জনদূভোগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কাউন্সিলর কয়েস লোদির অফিসে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির ক্যালিগ্রাফি প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নাগরিকদের মেলবন্ধনে দেশে আজ কর সংস্কৃতির এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : কর কমিশনার মোঃ আবুল কালাম আজাদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নতুন সদস্যদের সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা মতবিনিময়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে শাহিন স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ের উদ্বোধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওসমানীনগরে বিলুপ্তির পথে জাতীয় পাখি দুয়েল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শারীরিকভাবে 'ডিজেবল' ব্যক্তিদের জন্য শাবিতে ক্যাপসুল লিফট উদ্বোধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে দেড় কোটি টাকার তক্ষক জব্দ 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce