কানাইঘাটে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি

অক্টোবর / ২৩ / ২০২২

কানাইঘাটে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ad-spce

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় র‌্যালী পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা অসিম দে পাপ্পুর পরিচালনায় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, কানাইঘাটে কর্মরত জাইকার কর্মকর্তা ফারুক আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক মুমিন রশিদ, মহিলা ইউপি সদস্যা জাহানারা বেগম প্রমুখ।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে নিরাপদ সড়ক দিবসে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন, প্রতিদিন সচেতনতার অভাবে সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যু হয়। সরকার সড়ককে নিরাপদ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনা বাড়াতে ২২ অক্টোবরকে জাতীয় সড়ক দিবস হিসেবে ঘোষণা করেছেন। যাতে করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের পাশাপাশি ট্রাফিক আইন মেনে যানবাহন চলাচল ও পথচারীরা নির্দিষ্ট স্থান দিয়ে যাতায়াত করে থাকেন।
সড়ক নিরাপত্তা সংক্রান্ত শ্লোগানগুলি বাস্তবায়নে জনসচেতনা নিশ্চিত করতে পারলে মানুষের প্রাণহানি কমিয়ে আনা সহ নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব হবে।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

কানাইঘাটে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৭ দফা দাবী বাস্তবায়নে কানাইঘাটে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের গণঅনশন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট জেলা ভোগ্যপণ্য পরিবেশক গ্রুপের অভিষেক ব্যবসায়ীরা একতাবদ্ধ হয়ে সকলের সাথে সমন্বয় করে কাজ করতে হবে: মেয়র আরিফুল হক চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নিরাপদ সড়ক দিবস পালন করেছে নিসচা গোলাপগঞ্জ শাখা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেইলি ব্রিজ ভেঙ্গে জুড়ী-লাঠিটিলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন : জনদুর্ভোগ চরমে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাবিতে ‘ক্যারিয়ার কাউন্সেলিং ও উদ্যোক্তা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুড়ীতে নিসচা'র নিরাপদ সড়ক দিবস উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র দাবী পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce