শাবিতে ‘ক্যারিয়ার কাউন্সেলিং ও উদ্যোক্তা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি

অক্টোবর / ২৩ / ২০২২

শাবিতে ‘ক্যারিয়ার কাউন্সেলিং ও উদ্যোক্তা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ad-spce

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন উদ্যোগে আয়োজিত ২ দিনব্যাপী ‘ক্যারিয়ার কাউন্সেলিং ও উদ্যোক্তা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সি- এর ১১২ নম্বর কক্ষে এ কর্মশালার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার (২১ অক্টোবর) এ কর্মশালার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন সিইই বিভাগের প্রধান অধ্যাপক ড. মিসবাহ উদ্দিন এর সভাপতিত্বে এবং সিইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরান কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব এপ্লায়ের সায়েন্সেস এন্ড টেকনোরজি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, অনুষ্ঠানের কো-কনভেনর সহযোগী অধ্যাপক ড. শরিফুল ইসলাম প্রমুখ। অন্যান্যদের মধ্যে সিইই বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদ, অ্যালামনাইয়ের প্রচার সম্পাদক মো. জাকির হোসেনসহ বিভাগের শিক্ষক ও স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আরিফুল ইসলাম বলেন, সিভিল ইঞ্জিনিয়ারদের দেশে-বিদেশে, সরকারি-বেসরকারি, এনজিওসহ অনেক ভালো ভালো সেক্টর রয়েছে, যেখানে আমাদের গ্র্যাজুয়েটরা চাইলেই প্রবেশ করতে পারে। আমাদের পূর্বের গ্রাজুয়েটরা এ ধরনের সুযোগ ও পরামর্শ পায়নি, তবে তোমরা ভাগ্যক্রমে তা পেয়েছে এবং চাকুরীর সেক্টর নিয়ে বিস্তর ধারণা পেয়েছো। যা তোমাদের ক্যারিয়ার গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পাালন করবে। এমন প্রোগ্রাম ভবিষ্যতে আরো বেশি বেশি করতে হবে। পরিশেষে এ ধরণের আয়োজনে সিইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
কর্মশালায় সকালের সেশনে ক্যাডার সার্ভিস নিয়ে বাংলাদেশ রেলওয়ের কার্যনির্বাহী প্রকৌশলী মো. ইরফানুল ইসলাম, রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের কার্যনির্বাহী প্রকৌশলী নাহিদ সুলতানা, কন্ট্রাক্ট অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট নিয়ে বাংলাদেশ আর্মি’র কন্ট্রাক্ট স্পেশালিস্ট ও কন্সট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট প্রকৌশলী হারুন রশিদ আলোচনা করেন।
অন্যদিকে বিকালের সেশনে সরকারি চাকরি নিয়ে স্বাস্থ্য প্রকৌশলের কার্যনির্বাহী প্রকৌশলী মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ারিং ম্যাটারিয়ালস কোয়ালিটি অ্যাসিউরেন্স নিয়ে সিআরটিসি-সাস্ট (ঈজঞঈ-ঝটঝঞ) এর সিনিয়র ম্যাটারিয়াল প্রকৌশলী উদয় কুমার দাস, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা নিয়ে ওয়ে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের সভাপতি প্রকৌশলী ইসমাইল রায়হান এবং পানি ও জলবায়ু পরিবর্তন সেক্টর নিয়ে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের হাইড্রোলজিস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এক্সপার্ট প্রকৌশলী রিয়াসাত আমিন বিস্তর আলোচনা করেন।

ad-spce

মহানগর

ad-spce

সর্বশেষ আপডেট

শাবিতে ‘ক্যারিয়ার কাউন্সেলিং ও উদ্যোক্তা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুড়ীতে নিসচা'র নিরাপদ সড়ক দিবস উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র দাবী পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অধিকার বঞ্চিত পৌরবাসীর কল্যাণে কাজ করতে চাই: মেয়রপ্রার্থী মুহিবুর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হারিয়ে যাওয়া জনপ্রিয় কুস্তি খেলা হাওরাঞ্চলে দিন দিন আবারও জনপ্রিয় হয়ে উঠছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সকাল সন্ধ্যা গণ- অনশণ কর্মসূচী পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের একটি বিষয়: শরিফা খান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মানুষের জন্ম নয়, কর্মই যুগ যুগান্তর বাঁচিয়ে রাখে : ব্রিগেডিয়ার (অবঃ) আব্দুল মালিক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সংবাদ এবং গুজবের পার্থক্য বুঝতে হবে: মো. মজিবর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce