মিছবাহ ফাউন্ডেশন ইউকে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি

জানুয়ারী / ২০ / ২০২৩

মিছবাহ ফাউন্ডেশন ইউকে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরণ
ad-spce

গোলাপগঞ্জ প্রতিনিধি: শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল যুক্তরাজ্য থেকে আগত মিছবাহ ফাউন্ডেশন এবং স্পেকট্রাম রেডিও অনলাইন টিভি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ১নং বাঘা ইউনিয়নে শুক্রবার(২০ জানয়ারি)উক্ত সংগঠনের উদ্যোগে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের  মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন-শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে, তাদের পাশে এসে দাঁড়ানো দরকার।তারা বলেন নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত। অসহায় মানুষকে দুর্দিনে সাহায্য, সহানুভূতি ও সহমর্মিতার মানসিকতা যাদের নেই সত্যিকার অর্থে তাদের জীবনে অপূর্ণ থেকে যায়।


বক্তরা বলেন শীতজনিত রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে হলেও প্রয়োজন সুচিকিৎসা ও ওষুধপথ্য তাই মিছবাহ ফাউন্ডেশন ইউকে এবং স্পেকট্রাম রেডিও,অনলাইন টিভির একটি সময়োপযোগী পদক্ষেপ।
গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান,  সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল এর সভাপতিত্বে এবং সংগঠনের উদ্যোক্তা,ইউকের মিডিয়া ব্যাক্তিত্ব মিছবাহ জামালের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্সের উপদেষ্টা ও পরিচালক ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক বীরপ্রতীক,ব্যাঙ্গর সিটি ইউকের সাবেক কাউন্সিলর মোহাম্মদ সুলতান,দৈনিক পুণ্যভূমির সম্পাদক আবু তালেব মুরাদ,ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কমিটির সহ সভাপতি মানিক মিয়া, জয়েন্ট ট্রেজারার গোলাম রাব্বানী রুহি আহাদ,সিলেট গণদাবী ফোরামের বিভাগীয় সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ,
এসময় উপস্থিত ছিলেন মাওলানা শাহির উদ্দিন, তৈমুছ আলী,কমর উদ্দিন,সারু মিয়া,আব্দুস শহীদ দানা,কয়েছ আহমদ সাগর, জিল্লুর রহমান শিলু,আবু সায়িদ অভি,জাকির হোসেন তানভির রহমান,ইসলাম উদ্দিন,আবদুল কাদির,ফজলে রাব্বি মিলাদ,জসিম উদ্দিন পিপলু,জিয়া উদ্দিন দিলার,মধু মিয়া প্রমুখ।
উল্লেখ্য উক্ত মেডিকেল ক্যাম্পে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের চিকিৎসা সেবা এবং বেশ কয়েকজনের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

মিছবাহ ফাউন্ডেশন ইউকে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাবিতে ডিন'স অ্যাওয়ার্ড পেলেন ২৭ শিক্ষার্থী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথে বয়স্ক ভাতা নিয়ে চরম হয়রানি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওসি বদলি হওয়ায় মিষ্টি বিতরণ!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ডেঙ্গু রোগে আক্রান্ত ১৩ জন হাসপাতালে ভর্তি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিএনপির সরকার পতনের আন্দোলন ভুয়া : কাদের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দুজনই পাইলট, স্বামীর ১৬ বছর পর প্লেন দুর্ঘটনায় প্রাণ গেলো স্ত্রীরও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

‘অপ্রতিরোধ্য’ সিলেট স্ট্রাইকার্সের টানা পঞ্চম জয়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কবে শেষ হবে বাল্লা স্থলবন্দরের কাজ?

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জেএসসি-জেডিসি পরীক্ষা বন্ধ হচ্ছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce