ওসমানী হাসপাতাল নিয়ে ভুল তথ্যে সংবাদ পরিবেশন করা হয়েছে

বিজ্ঞপ্তি

নভেম্বর / ২৯ / ২০২২

ওসমানী হাসপাতাল নিয়ে ভুল তথ্যে সংবাদ পরিবেশন করা হয়েছে
ad-spce

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বিষয়ে জাতীয় একটি গণমাধ্যমে প্রচারিত সংবাদে ভুল তথ্য দিয়ে কয়েকজন যুবকের সুনাম ক্ষুন্ন করার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আলাউদ্দীন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বেসরকারি জনবল হিসেবে বিভিন্ন কোম্পানির অধীনে গত ১০ থেকে ১২ বছর ধরে সততার সঙ্গে রোগীদের সেবা দিয়ে আসছি। কিন্তু গত ২২ নভেম্বর একটি জাতীয় দৈনিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ও এমসি বাণিজ্য শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদে হাসপাতাল থেকে ওষুধ পাঁচার, রোগী হয়রানি এবং ওষুধ চোরদের বিরুদ্ধে অভিযানের বিষয়টি উঠে আসে। এতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়ে আমাদের নাম জড়ানো হয়েছে।’
তারা আরও বলেন, ‘সংবাদে আমাদের ২০ নম্বর জরুরি বিভাগে কর্মরত উল্লেখ করা হলেও আমরা কখনও ওই বিভাগে কাজ করিনি। দীর্ঘদিন ধরে ২৯ নম্বর ক্যাজুয়ালিটি বিভাগে সততা ও সুনামের সাথে কাজ করে যাচ্ছি। অতীতে আমরা বহিরাগত দালালদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকায় ক্যাজুয়ালিটি বিভাগের ভেতরে রোগী হয়রানির ঘটনা ঘটেনি।’
হাসপাতালে রোগীরা দালালদের খপ্পরে পড়ে যাতে হয়রানির শিকার না হন সে বিষয়ে নিজেরাও আন্তরিক জানিয়ে যুবকেরা জানান, তাদের শক্ত অবস্থানের কারণে এবং হাসপাতাল কর্তৃপক্ষের কঠোর মনোভাবের কারণে দালালদের সংখ্যা দিন দিন কমে আসছে। দালালচক্র কোণঠাসা হয়ে মিথ্যা, বানোয়াট ও ভুল তথ্য দিয়ে আমাদের সামাজিক, পারিবারিক ও চাকুরীজীবনে সম্মানহানির চেষ্টা করছে। ’ সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রকৃত সত্য তুলে ধরা এবং প্রকাশের আগে ভালোভাবে তথ্য যাচাই করার আহŸান জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আবদুর রহমান (১), অপু দাস, সোহেল আহমদ ও তরিকুল ইসলাম সুজন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

ওসমানী হাসপাতাল নিয়ে ভুল তথ্যে সংবাদ পরিবেশন করা হয়েছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মাহা-সিলেট জেলা প্রেসক্লাব বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার ফলাফল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথে স্কুলভবন ও সড়ক উন্নয়ন কাজের উদ্ভোধন করলেন মোকাব্বির খান এমপি 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে চেয়ারম্যান কর্তৃক ঘর বানিয়ে অন্যের জায়গা দখলের অভিযোগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট গ্যাস ফিল্ডস’র সিবিএ নির্বাচন সম্পন্ন- হারুন-সোবহানের নেতৃত্বাধীন সংঠন কর্মচারী লীগের জয়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এসএসসি পরীক্ষায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাফল্য

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দরিদ্র মেধাবী এসএসসি শিক্ষার্থী পাভেল আহমদকে আর্থিক সহায়তা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কাসেমিরোর একমাত্র গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে সাংবাদিকদের উপর হক সুপার মার্কেট ব্যবসায়ীদের হামলা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ : পাসের হার ৮৭.৪৪ শতাংশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce