প্রশিক্ষিত ইমামরা সামাজিক সমস্যা মোকাবেলায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন : মো. মজিবর রহমান

প্রেস বিজ্ঞপ্তি

অক্টোবর / ১৯ / ২০২২

মো. মজিবর রহমান
ad-spce

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে ইমাম ও খতিবগণ সামাজিক সমস্যা মোকাবেলায় প্রশংসনীয় ভূমিকা পালন করছেন। তারা বাল্যবিবাহ, যৌতুক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় কার্যকর ভ‚মিকা রাখছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের খেদমতে অসামান্য অবদান রেখেছেন। তিনি দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ ও ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট করে অসংখ্য আলেমের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।

গতকাল বুধবার (১৯ অক্টোবর) সিলেটের ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে সাত জেলার ইমামদের নিয়ে ৪৫ দিন ব্যাপি ১০৮১ তম দলের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের হাওর প্রকল্পের পরিচালক আবদুর রাজ্জাক, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক আবু ছিদ্দিকুর রহমান ও ইউনিসেফ প্রতিনিধি সাইদুল হক মিল্কি।  সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের ধর্মীয় প্রশিক্ষক মাওলানা জুবাইর আল আজহারী। অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলা ছাড়াও কিশোরগঞ্জ, ভ্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলার নির্বাচিত ইমামরা অংশ নেন। 

সভাপতির বক্তব্যে মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, প্রশিক্ষিত ইমামরা সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখছেন। তারা নিরক্ষরতা, মাদক, যৌতুক ও বাল্যবিবাহরোধে সচেতনতা সৃষ্টি করে সরকারের লোকাল ডেভেলপমেন্ট এজেন্ট হিসেবে কাজ করে যাচ্ছেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

প্রশিক্ষিত ইমামরা সামাজিক সমস্যা মোকাবেলায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন : মো. মজিবর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জনগণ বিদ্যুৎ পাবে, তবে ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাজনৈতিক স্বার্থে শ্রমিক ইস্যু ব্যবহার না করে,বরং সহযোগিতা করুন : আইএলও’কে পররাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১২০০ কিডনি প্রতিস্থাপন করলেন ডা. কামরুল বিনা পারিশ্রমিকে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওসমানীনগরে প্রবাসী পরিবার ট্রাজেডি, ৩ মাস পরে মারা গেলেন হুসনে আরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মহানগরীতে চুরি-ছিনতাই বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে জাগো সিলেট আন্দোলন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওসমানী বিমানবন্দরে জগদীশ চন্দ্র দাসকে সংবর্ধনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সহিংসতা কখনো শান্তি বয়ে আনতে পারে না লামাকাজীতে শফিক চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৫১ তম মৃত্যুবার্ষিকীতে সাইক্লোন সৈয়দ ওয়ালীউল্লাহ আধুনিক বাংলা কথাসাহিত্যকে আধুনিক রূপ দিয়েছিলেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce