রাসুলুল্লাহ (সা.)-কে জানতে ও মানতে হবে এবং তাঁর আদর্শের দিকে মানুষদের ডাকতে হবে: মাওলানা হাবীবুর রহমান

বিজ্ঞপ্তি

নভেম্বর / ০১ / ২০২২

রাসুলুল্লাহ (সা.)-কে জানতে ও মানতে হবে এবং তাঁর আদর্শের দিকে মানুষদের ডাকতে হবে: মাওলানা হাবীবুর রহমান
ad-spce

ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাবীবুর রহমান বলেছেন, যারা এই দুনিয়ায় আল্লাহর রাসুলের (সা.) জীবনকে আদর্শ জীবন হিসেবে গ্রহণ করবে, তারাই চূড়ান্ত সফলতা অর্জন করবে। জান্নাত লাভ করবে। তিনি ছাড়া অন্য কোনো আদর্শ ব্যক্তিত্বকে ফলো করলে সেইরকম সফলতা আসবে না। তিনি বলেন,  রাসুলুল্লাহ (সা.)-কে জানতে ও মানতে হবে এবং তাঁর আদর্শের দিকে মানুষদের ডাকতে হবে।
তিনি মঙ্গলবার শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও শাখা সিলেট আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শাখা ইনচার্জ মাওলানা জুনাইদ আল হাবীবের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা আব্দুস সাত্তার মাসুমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা সিলেটের সাবেক অধ্যক্ষ মাওলানা আবু তায়্যিব সৎপুরী, বর্তমান উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
বক্তব্য রাখেন বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা আমীর হোসাইন ও সমাজসেবক আক্তার হোসেন। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ফারুক মিয়া, অভিভাবক মাস্টার মফিজুর রহমান, বিদায়ী শিক্ষক তারেক হাসান, শিক্ষক আজিজুর রহমান, মতিউর রহমান, মাহমুদ হোসাইন, মাওলানা আব্দুল ওয়াদুদ, মোকাব্বির হোসেন, সিদ্দিকুর রহমান, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা জাহিদুল ইসলাম, আলা উদ্দীন ও হোসাইন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তিলাওয়াত করেন মাদরাসার ছাত্র আরিফুল ইসলাম নাবিল। ছাত্রদের মধ্য থেকে আরবি, বাংলা ও ইংরেজি বক্তৃতায় অংশগ্রহণ করে যথাক্রমে আবু সালেহ রাহী, এহসানুল হক সালেহ, আক্তার হোসেন ও আব্দুর রব এবং ছাত্রীদের মধ্য থেকে অংশগ্রহণ করে যথাক্রমে হুমায়রা তাবাসসুম, লুবনা আক্তার লাবনী, ফাতেমা জান্নাত, সিদরাতুল মুনতাহা ও জান্নাতুল ফেরদাউস। মাদরাসা কর্তৃক আয়োজিত সীরাত বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ী ৫৭ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবু তায়্যিব সৎপুরী বলেন, অন্ধকার থেকে মানবতাকে আলোর পথ দেখানোর জন্যই রাসুলুল্লাহ (সা.) এর আগমন। হেদায়াতের বাণী হিসেবে আল্লাহ তা'য়ালা তাঁর উপর কুরআনুল কারীম নাযিল করেন। উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার বলেন, অশান্ত পৃথিবীতে শান্তি ও স্বস্তি প্রতিষ্ঠায় আল্লাহর রাসুল (সা.) অনন্য ও অতুলনীয় জীবনাদর্শ রেখে গিয়েছেন। মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, কালজয়ী ও শাশ্বত জীবনাদর্শ হিসেবে রাসুলুল্লাহ (সা.) এর জীবনাদর্শ সর্বমহলে প্রশংসিত হয়েছে এবং স্বীকৃতি অর্জন করেছে।

ad-spce
ad-spce

সর্বশেষ আপডেট

রাসুলুল্লাহ (সা.)-কে জানতে ও মানতে হবে এবং তাঁর আদর্শের দিকে মানুষদের ডাকতে হবে: মাওলানা হাবীবুর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে আর পিছিয়েছে থাকলে হবে না

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় যুব দিবসে সেতুবন্ধনের ১০০০ তালের বীজ রোপণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট জেলা ডেকোরেটার্স মালিক সমিতির কমিটি গঠন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে ৪৮ ঘণ্টার পণ্যবাহী পরিবহন ধর্মঘট স্থগিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আজ রাতে সিলেট-শারজাহ রুটে সরাসরি বিমানের ফ্লাইট

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করতে ১.১ মিলিয়ন পাউন্ডের অনুদান প্রকল্প চালু করলেন মেয়র লুৎফুর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বযুদ্ধের প্রস্তুতি! ২৪০ যুদ্ধবিমান নিয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মহড়া

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নভেম্বর মাসে বাড়তি সেবা পাবেন করদাতারা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর কিয়েভের পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce