রক্তাক্ত ২৮ অক্টোবর নিহতদের স্মরণে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র প্রতিবাদ সভা

বিজ্ঞপ্তি

অক্টোবর / ২৬ / ২০২২

রক্তাক্ত ২৮ অক্টোবর নিহতদের স্মরণে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র প্রতিবাদ সভা
ad-spce

২০০৬ সালে ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে পৈশাচিক হামলার প্রতিবাদে, বেগম খালেদা জিয়া ও জামায়াতের সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিরোধী সকল রাজবন্দীদের মুক্তির দাবীতে যুক্তরাজ্যে সমাবেশে করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে। সংগঠনের লুটন শাখার উদোগে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায়  ইতালিয়ান কফি হাউজের হল রুমে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও লুটন শাখার সভাপতি মোর্শেদ আহমদ খানের সভাপতিত্বে, সাধারন সম্পাদক  মির্জা এনামুল হক ও প্রচার সম্পাদক শেখ আবুল ফাত্তাহ’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিরাপদ বাংলাদেশ চাই (এনবিসি) ইউকে কেন্দ্রীয় কমিটির সভাপতি মুসলিম খান।
লুটন শাখার অফিস সম্পাদক মির্জা মহিউদ্দিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি মোর্শেদ আহমদ খান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লুটন বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও ঢাকা বিশ্ব্যবিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা তালাত মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াত সিলেট ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক আমীর আব্দুল মন্নান, সাবেক প্রধান শিক্ষক ও জামায়াত  নেতা আশরাফ উদ্দিন, যুক্তরাজ্য যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জায়েদ মানিক চৌধুরী, লুটন যুবদলের সাধারন সম্পাদক মামুন আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক খালেদ, দপ্তর সম্পাদক মির্জা সুজন মিয়া, গ্রেটার সিলেট লুটনের যুগ্ম আহŸায়ক কুরম চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা রাসেল মাহমুদ, মানবাধিকার কর্মী ইউসুফ আল আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা ইসলামী সোসাইটির ইউকের ভাইস প্রেসিডেন্ট নজির আহমদ, ইস্ট লন্ডন বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর রহমান, মানবাধিকার কর্মী বিলাল আহমদ, ওয়াফিকুল ইসলাম, মোহাম্মাদ মাহমুদুর রহমান, জুনু মিয়া, আব্দুল মহিত রনি, শাপলু তানভির আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী হাবিব, বাবর আহমদ চৌধুরি, মোহাম্মদ রেদোয়ান হোসাইন ও লুটন শাখার মহিলা সম্পাদিকা শারমিন আহমেদ ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নিরাপদ বাংলাদেশ চাই ইউকে লুটন শাখার সহ সাধারন সম্পাদক আহাদ গাজী, সাংগঠনিক সম্পাদক মির্জা সাইফুল, আফিস সম্পাদক মির্জা মহি উদ্দিন, কেন্দ্রীয় শাখার আইটি সম্পাদক কাওছার আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুসলিম খান বলেন, রক্তাক্ত ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ মানবতাবিরোধী অপরাধ। এই অপরাধের জন্য আন্তর্জাতিক আদালতে বিচার করা দরকার। অনুষ্ঠানে ২৮ শে অক্টোবরে শাহাদাতবরণকারী সকল শহীদদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

রক্তাক্ত ২৮ অক্টোবর নিহতদের স্মরণে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র প্রতিবাদ সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সৈয়দপুরে মাইক্রোবাসের ধাক্কায় অষ্টম শ্রেণির ছাত্র নিহত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কেমন আছেন টাঙ্গুয়ার হাওর পাড়ের বাসিন্দারা?

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্পষ্টভাবে বলে দিয়েছি এই সরকারের অধীনে নির্বাচনে যাব না : আমীর খসরু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছেন: মো. মজিবর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আজকের খুদে খেলোয়াড়রা একদিন দেশের মানুষের জন্য অনেক সম্মান বয়ে আনবে: বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশ ও জনগণের কথা ভাবুন : ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে : কাইয়ুম চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সকল ধরণের নারী নির্যাতন ও অপ-সংস্কৃতিক বিরুদ্ধে আন্দোলন চলমান থাকবে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-৪১ বাস্তবায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কাজ করে যাচ্ছেন: এ কে এম এ হামিদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce